শাহজালালে ১ কেজি সোনাসহ বিমানকর্মী আটক, গ্রেপ্তার ২

0
21

অনলাইন ডেস্ক

হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের এক কর্মীর দেহ তল্লাশি করে ১ কেজি সোনা উদ্ধার করেছে ঢাকা কাস্টমস হাউসের এয়ারপোর্ট ইউনিট।

এ ঘটনায় বিমানকর্মী ওবায়দুর রহমান ও এক যাত্রীকে আটক করেছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।

শুক্রবার (২ অক্টোবর) জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, বৃহস্পতিবার রাত ১১টা ২০ মিনিটে এভসেকের সহায়তায় এবং অন্যান্য গোয়েন্দা সংস্থার সদস্যদের উপস্থিতিতে বিমান বাংলাদেশ এয়ারলাইনসের কর্মী ওবায়দুর রহমানের দেহ তল্লাশি করা হয়।

এ সময় তার শার্টের পকেট ও কোমরের বেল্ট থেকে টিস্যুতে মোড়ানো ৯টি সোনার বার উদ্ধার করা হয়। উদ্ধার হওয়া সোনার মোট ওজন প্রায় ১ দশমিক ০৫ কেজি, যার আনুমানিক বাজারমূল্য ২ কোটি ১০ লাখ টাকা।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে ওবায়দুর রহমানের দেওয়া তথ্যের ভিত্তিতে পরবর্তীতে এক যাত্রীকে আটক করা হয়। এ ঘটনায় উদ্ধার হওয়া সোনাসহ সংশ্লিষ্টদের বিরুদ্ধে কাস্টমস আইন, ২০২৩ এবং অন্যান্য প্রযোজ্য আইনে কার্যক্রম চলমান রয়েছে বলে জানিয়েছে জাতীয় রাজস্ব বোর্ড।


শাহজালালে ১ কেজি সোনাসহ বিমানকর্মী আটক, গ্রেপ্তার ২

Share this news as a Photo Card

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here