নড়াইলে ১৭ কেজি ৫০০ গ্রাম গাঁজাসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার

0
19

খন্দকার ছদরুজ্জামান,নড়াইল জেলা প্রতিনিধি

নড়াইলের লোহাগড়া উপজেলায় ১৭ কেজি ৫০০ গ্রাম গাঁজাসহ তৈয়ব আলী মোল্যা (২৪) নামে এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্ত।

বুধবার (৭ অক্টোবর) দিবাগত রাতে উপজেলার কোটাকোল খেয়াঘাট এলাকা থেকে তাকে গাঁজাসহ গ্রেফতার করে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর।

বৃহস্পতিবার (৮ অক্টোবর) দুপুরে নড়াইল জেলা মাদকদ্রব্য অধিদপ্তরের উপ-পরিচালক গোলক মজুমদার বিষয়টি নিশ্চিত করেছেন।

গ্রেফতারকৃত তৈয়ব আলী মোল্যা উপজেলার কোটাকোল ইউনিয়নের মঙ্গলপুর গ্রামের মৃত বালা মোল্যার ছেলে।

নড়াইল জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর সূত্রে জানা যায়, বুধবার রাতে গোপন সংবাদের ভিত্তিতে লোহাগড়া উপজেলার কোটাকোল ইউনিয়নের কোটাকোল খেয়াঘাট এলাকায় বাইতুল ফালাহ দাখিল মাদ্রাসার সামনে রাস্তায় উপর থেকে তৈয়ব আলীকে তল্লাশি চালান মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর। এসময় খয়েরী রংয়ের একটি লাগেজ ব্যাগের মধ্যে স্কচটেপ দ্বারা ৭টি পেটি ১৭ কেজি ৫০০ গ্রাম গাঁজা জব্দ করা হয়। যার বাজার মূল্য প্রায় ৭ লাখ টাকা। এ সংক্রান্তে লোহাগড়া থানা একটি মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রুজু করা হয়েছে।

এ বিষয়ে নড়াইল জেলা মাদকদ্রব্য অধিদপ্তরের উপ-পরিচালক গোলক মজুমদার বলেন, ১৭ কেজি ৫০০ গ্রাম গাঁজাসহ এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়েছে। এ ঘটনায় একজন পলাতক রয়েছে। মাদকবিরোধী অভিযান আমাদের চলমান থাকবে।


নড়াইলে ১৭ কেজি ৫০০ গ্রাম গাঁজাসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার

Share this news as a Photo Card

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here