মৌতলায় পানিয়া আদর্শ মাধ্যমিক বিদ্যালয়ে এমপি রবিউল বাশারকে সংবর্ধনা

0
32

মোঃ আব্দুস ছাত্তার,কালিগঞ্জ (সাতক্ষীরা) প্রতিনিধি

সাতক্ষীরার কালিগঞ্জ উপজেলার মৌতলা ইউনিয়নের পানিয়া আদর্শ মাধ্যমিক বিদ্যালয়ে বৃহস্পতিবার (৮ অক্টোবর ২০২৬) সকাল ১১ ঘটিকার সময় সাতক্ষীরা-৩ (আশাশুনি–কালিগঞ্জ) আসনের সংসদ সদস্য হাফেজ মুফতি মুহাদ্দিস রবিউল বাশারকে সংবর্ধনা দেওয়া হয়েছে।

বিদ্যালয় প্রাঙ্গণে আয়োজিত সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাতক্ষীরা-৩ আসনের সংসদ সদস্য হাফেজ মুফতি মুহাদ্দিস রবিউল বাশার।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মৌতলা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ ফেরদাউস মোড়ল, বাংলাদেশ জামায়াতে ইসলামী মৌতলা ইউনিয়ন আমীর মাস্টার নুরুল ইসলাম, সেক্রেটারি আব্দুস ছাত্তার, উপজেলা সহকারী সেক্রেটারি আবু ইসলাম এবং সংসদ সদস্যের ব্যক্তিগত সহকারী (পিএস) মো. শরিফুল ইসলাম। এছাড়া স্থানীয় রাজনৈতিক ও সামাজিক নেতৃবৃন্দ, জনপ্রতিনিধি, শিক্ষক, শিক্ষার্থী, অভিভাবক ও এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানের শুরুতে বিদ্যালয়ের পক্ষ থেকে সংসদ সদস্যকে ফুলেল শুভেচ্ছা ও সম্মাননা প্রদান করা হয়। পরে শিক্ষক-শিক্ষার্থী ও উপস্থিত অতিথিদের সঙ্গে বিভিন্ন বিষয়ে মতবিনিময় করেন তিনি।

প্রধান অতিথির বক্তব্যে হাফেজ মুফতি মুহাদ্দিস রবিউল বাশার বলেন, শিক্ষাপ্রতিষ্ঠানের উন্নয়ন, শিক্ষার সুষ্ঠু পরিবেশ নিশ্চিত করা এবং শিক্ষার্থীদের সুন্দর ভবিষ্যৎ গড়ে তুলতে সংশ্লিষ্ট সবার সম্মিলিত উদ্যোগ প্রয়োজন। তিনি শিক্ষার্থীদের নিয়মিত পড়াশোনা, নৈতিকতা, শৃঙ্খলা ও দেশপ্রেমের মাধ্যমে নিজেদের যোগ্য নাগরিক হিসেবে গড়ে তোলার আহ্বান জানান।

তিনি আরও বলেন, আশাশুনি ও কালিগঞ্জের প্রতিটি এলাকার মানুষের প্রয়োজন ও প্রত্যাশাকে গুরুত্ব দিয়ে উন্নয়ন কার্যক্রম এগিয়ে নেওয়ার চেষ্টা করা হবে। শিক্ষাপ্রতিষ্ঠানের অবকাঠামোগত উন্নয়নসহ শিক্ষা খাতের বিভিন্ন সমস্যা পর্যায়ক্রমে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের মাধ্যমে সমাধানের উদ্যোগ নেওয়া হবে।

এ সময় বিদ্যালয়ের শিক্ষকরা শিক্ষাপ্রতিষ্ঠানের বিভিন্ন সমস্যা, সম্ভাবনা ও উন্নয়ন-সংক্রান্ত বিষয় সংসদ সদস্যের কাছে তুলে ধরেন। সংসদ সদস্য বিষয়গুলো গুরুত্বের সঙ্গে শোনেন এবং প্রয়োজনীয় উদ্যোগ গ্রহণের আশ্বাস দেন।

অনুষ্ঠানে বক্তারা পানিয়া আদর্শ মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষার পরিবেশ ও সার্বিক উন্নয়নে শিক্ষক, অভিভাবক, শিক্ষার্থী ও স্থানীয় জনগণের সমন্বিত ভূমিকার ওপর গুরুত্বারোপ করেন।

পরে শিক্ষক ও শিক্ষার্থীদের সঙ্গে সৌহার্দ্যপূর্ণ পরিবেশে মতবিনিময়ের মধ্য দিয়ে সংবর্ধনা অনুষ্ঠান শেষ হয়।


মৌতলায় পানিয়া আদর্শ মাধ্যমিক বিদ্যালয়ে এমপি রবিউল বাশারকে সংবর্ধনা

Share this news as a Photo Card

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here