ডেঙ্গু প্রতিরোধে কালিগঞ্জে জামায়াতের লিফলেট বিতরণ

0
28

মোঃ আব্দুস ছাত্তার,কালিগঞ্জ (সাতক্ষীরা) প্রতিনিধি

ডেঙ্গু প্রতিরোধে জনসচেতনতা সৃষ্টির লক্ষ্যে বাংলাদেশ জামায়াতে ইসলামীর উদ্যোগে লিফলেট বিতরণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (৮ অক্টোবর ২০২৬) সাতক্ষীরার কালিগঞ্জ উপজেলার দক্ষিণ শ্রীপুর ইউনিয়নের বিভিন্ন এলাকায় এ কর্মসূচি পালন করা হয়। এ সময় জামায়াতের নেতাকর্মীরা সাধারণ মানুষের মধ্যে ডেঙ্গু প্রতিরোধ ও সচেতনতার বিভিন্ন দিক তুলে ধরে লিফলেট বিতরণ করেন।

লিফলেটে বাড়ির আশপাশ পরিষ্কার-পরিচ্ছন্ন রাখা, জমে থাকা পানি অপসারণ, মশার বংশবিস্তার রোধ এবং ডেঙ্গুর লক্ষণ দেখা দিলে দ্রুত চিকিৎসকের পরামর্শ নেওয়ার আহ্বান জানানো হয়।

দক্ষিণ শ্রীপুর ইউনিয়ন জামায়াতের আমীর মাওলানা রওশন আলীর নেতৃত্বে কর্মসূচিতে উপস্থিত ছিলেন বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশনের উপজেলা শাখার সভাপতি ও স্থানীয় নির্বাচনে জামায়াতে ইসলামীর মনোনীত চেয়ারম্যান পদপ্রার্থী মাস্টার সালাউদ্দিন আহমেদ। এ সময় স্থানীয় জামায়াতের নেতাকর্মী ও সমর্থকরাও উপস্থিত ছিলেন।

কর্মসূচিতে নেতৃবৃন্দ বলেন, ডেঙ্গু প্রতিরোধে শুধু সরকারি উদ্যোগই যথেষ্ট নয়; সাধারণ মানুষের সচেতনতাও অত্যন্ত গুরুত্বপূর্ণ। এ জন্য প্রত্যেককে নিজ নিজ বাড়ি ও আশপাশের পরিবেশ পরিষ্কার-পরিচ্ছন্ন রাখার পাশাপাশি কোথাও পানি জমে থাকলে তা দ্রুত অপসারণের আহ্বান জানান তারা।


ডেঙ্গু প্রতিরোধে কালিগঞ্জে জামায়াতের লিফলেট বিতরণ

Share this news as a Photo Card

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here