ঈশ্বরদীতে দুটি ওয়ান শুটারগান ও দেশীয় অস্ত্রসহ গ্রেপ্তার ২৩

0
3

পাবনা জেলা প্রতিনিধি

পাবনার ঈশ্বরদীতে মাদক ও সন্ত্রাসবিরোধী বিশেষ অভিযানে ২৩ জনকে গ্রেপ্তার করেছে ঈশ্বরদী থানা পুলিশ । এ সময় পরিত্যক্ত অবস্থায় দুটি ওয়ান শুটারগান ও চারটি দেশীয় অস্ত্র (হাসুয়া) উদ্ধার করা হয়।

শুক্রবার (৯ অক্টোবর) ভোররাত থেকে উপজেলার লক্ষ্মীকুন্ডা ইউনিয়নের ডিগ্রির চরসহ বিভিন্ন এলাকায় ঈশ্বরদী থানা পুলিশ ও জেলা গোয়েন্দা পুলিশের সমন্বয়ে এ অভিযান পরিচালনা করা হয়।

পুলিশের প্রেস বিজ্ঞপ্তিতে জানান , গ্রেপ্তার ব্যক্তিদের মধ্যে গ্রেপ্তারি পরোয়ানাভুক্ত চারজন, নিয়মিত মামলার একজন এবং মাদকদ্রব্য সেবনের অভিযোগে ১৮ জন রয়েছেন। অভিযানে উদ্ধার করা অস্ত্রগুলো সাধারণ ডায়েরি (জিডি) মূলে ঈশ্বরদী থানায় হস্তান্তর করা হয়েছে।

পাবনা জেলা পুলিশ সুপার আবু আশ্রাফ জানান, ঈশ্বরদীতে মাদকবিরোধী ও অবৈধ অস্ত্র উদ্ধারের লক্ষে যৌথ অপারেশন দল লক্ষ্মীকুন্ডা ইউনিয়নের ডিগ্রির চরসহ বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে দুটি ওয়ান শুটারগান ও তিনটি হাসুয়া উদ্ধার করে। এ ছাড়া বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে আরও একটি হাসুয়া উদ্ধার করা হয়। এমন অভিযান অব্যাহত থাকবে বলে জানান তিনি।

পুলিশ জানায়, গ্রেপ্তারি পরোয়ানাভুক্ত ও নিয়মিত মামলার পাঁচ আসামিকে আদালতে সোপর্দ করা হয়েছে। মাদকদ্রব্য সেবনের অভিযোগে গ্রেপ্তার ১৮ জনের বিরুদ্ধে নির্বাহী ম্যাজিস্ট্রেটের মাধ্যমে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড ও অর্থদণ্ড প্রদান করা হয়।

এসময় উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার ঈশ্বরদী সার্কেল প্রণব কুমার ও ঈশ্বরদী থানার অফিসার ইনচার্জ ওসি আশাদুর রহমানসহ পুলিশ সদস্যরা।


ঈশ্বরদীতে দুটি ওয়ান শুটারগান ও দেশীয় অস্ত্রসহ গ্রেপ্তার ২৩

Share this news as a Photo Card

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here