বরিশালে মা ইলিশ সংরক্ষণে অভিযানে ২৬ হাজার মিটার জাল জব্দ

0
8

বরিশাল জেলা প্রতিনিধি

মা ইলিশ সংরক্ষণে চলমান অভিযানের বরিশাল সদর উপজেলার কীর্তনখোলা নদীতে অভিযান চালিয়ে ২৬হাজার মিটার অবৈধ কারেন্ট জাল ও সুতার জাল জব্দ করে বিনষ্ট করেছে ভ্রাম্যমাণ আদালত।

এ সময় মৎস্য সংরক্ষণ আইন লঙ্ঘনের দায়ে একজনকে ১৬ হাজার টাকা জরিমানা করা হয়েছে। জরিমানার অর্থ তাৎক্ষণিকভাবে আদায় করা হয়।

বরিশাল সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোছা. ফরিদা সুলতানার নেতৃত্বে এ অভিযান পরিচালিত হয়। অভিযানকালে ১৭ কেজি ইলিশ মাছ জব্দ করা হয়। পরে জব্দ করা হয়।

অভিযানে সার্বিক সহযোগিতা করেন বরিশালের জেলা মৎস্য কর্মকর্তা ড. মো. হাদিউজ্জামান এবং বরিশাল সদর উপজেলার সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা মো. জামাল হোসাইনসহ সংশ্লিষ্ট দপ্তরের কর্মকর্তারা।

মা ইলিশের প্রজনন নির্বিঘ্ন রাখা, ইলিশের উৎপাদন বৃদ্ধি এবং মৎস্যসম্পদ সংরক্ষণে এ অভিযান পরিচালনা করা হয়।


বরিশালে মা ইলিশ সংরক্ষণে অভিযানে ২৬ হাজার মিটার জাল জব্দ

Share this news as a Photo Card

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here