
মোঃ আল মামুন হাওলাদার,বাকেরগঞ্জ (বরিশাল) প্রতিনিধি
বরিশালের বাকেরগঞ্জ উপজেলার দুধলমৌ এ কিউ এম মাধ্যমিক বিদ্যালয়ের নবগঠিত এডহক ম্যানেজিং কমিটির পরিচিতি অনুষ্ঠান ও প্রথম সভা অনুষ্ঠিত হয়েছে।
সভায় নবগঠিত এডহক কমিটির সভাপতি হিসেবে মোশারেফ হোসেন, শিক্ষক প্রতিনিধি হিসেবে মোঃ আল মামুন হাওলাদার, অভিভাবক সদস্য হিসেবে মোঃ নয়ন মাহমুদ এবং সদস্য সচিব হিসেবে বিদ্যালয়ের প্রধান শিক্ষক এস এম হাবিবুর রহমান দায়িত্ব পালন করছেন।
অনুষ্ঠানে স্থানীয় রাজনৈতিক ব্যক্তিত্ব, শিক্ষক, জনপ্রতিনিধি ও গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। তাঁদের মধ্যে ছিলেন উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মোঃ মাহামুদ খান সুমন, কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক দলের সাবেক সহ-সাধারণ সম্পাদক মোঃ আলমগীর হোসেন শাহীন, ৫ নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি মোঃ মাসুদ খান (সহিদ), ৫ নম্বর ওয়ার্ডের সাবেক ইউপি সদস্য আঃ রশিদ হাওলাদার, ৬ নম্বর ওয়ার্ড বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি মোঃ মতিউর রহমান, সাধারণ সম্পাদক খান মিজান, সালাউদ্দিন মন্টু, মোঃ হাসিবুর রহমান বাদল ও মোঃ ফিরোজ হাওলাদার।
এ ছাড়া উপস্থিত ছিলেন ভরপাশা ইউনিয়ন ছাত্রদলের সাধারণ সম্পাদক মোঃ নাঈম আকন, ১০৬ নম্বর দুধলমৌ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আল মামুন খান, দুধলমৌ ফয়েজ হোসাইন সিনিয়র ফাজিল মাদ্রাসার সহকারী শিক্ষক আবু জাফর আকন এবং দুধলমৌ নিম্নমাধ্যমিক বালিকা বিদ্যালয়ের সহকারী শিক্ষক মোঃ জামাল হাওলাদার।
অনুষ্ঠানে বিদ্যালয়ের অন্যান্য সহকারী শিক্ষক ও কর্মচারীরাও উপস্থিত ছিলেন।
সভায় নবগঠিত এডহক কমিটির সদস্যদের পরিচিতি ও বিদ্যালয়ের সার্বিক কার্যক্রম নিয়ে আলোচনা করা হয়। বিদ্যালয়ের শিক্ষার পরিবেশ, মানোন্নয়ন ও উন্নয়নমূলক কার্যক্রম এগিয়ে নিতে সংশ্লিষ্ট সবার সহযোগিতার গুরুত্ব তুলে ধরা হয়।












