বড়লেখায় চ্যারিটি সংগঠন বড়লেখা ফাউন্ডেশন ইউ কে’র মাদ্রাসায় আর্থিক অনুদান প্রদান

হানিফ পারভেজ বড়লেখা (মৌলভীবাজার) প্রতিনিধি:

লন্ডনে অবস্থানরত মৌলভীবাজারের বড়লেখা উপজেলার উদ্দমী যুবকদের সমন্বয়ে গঠিত মানবিক সংগঠন বড়লেখা ফাউন্ডেশন ইউকে (চ্যারিটি রেজিঃ নং ১১৯১৫৯৩) এর অর্থায়নে দক্ষিণ শাহবাজপুর ইউনিয়নের চন্ডিনগর লিচু বাগান এতিমখানা মাদ্রাসায় আর্থিক অনুদান প্রদান ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

এ উপলক্ষে (১৩ এপ্রিল) বুধবার বেলা দুই ঘটিকায় সমাজকর্মী সমন্বয়ক ফোরামের ব্যবস্থাপনায় আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সমাজকর্মী সমন্বয়ক ফোরামের প্রধান সমন্বয়ক মাস্টার জাকির হোসেন।

হাফেজ সাদিক আহমদের কোরাআন তেলাওয়াতের মাধ্যমে সহকারী সমন্বয়ক আজিম মাহমুদের সঞ্চালনায় আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা পরিষদের প্যানেল চেয়ারম্যান আবু আহমদ হামিদুর রহমান শিপলু।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শাহবাজপুর স্কুল এন্ড কলেজের প্রিন্সিপাল মোঃ আব্দুল বাছিত, বড়লেখা সরকারি কলেজর প্রধান হিসাব রক্ষক রেজাউল ইসলাম মিন্টু, মাদ্রাসা পরিচালনা কমিটির প্রতিষ্ঠাতা সভাপতি ডাঃ আব্দুর নূর, প্রবীন ব্যক্তিত্ব আহাদ আলী, মাদ্রাসার পরিচালক ও শিক্ষকবৃন্দসহ প্রমুখ।

এসময় মদরাসার উন্নয়ন কাজের জন্য নিবন্ধনকৃত চ্যারিটি সংগঠন বড়লেখা ফাউন্ডেশন ইউকে’র সভাপতি সোহেল রহমান ও সাধারণ সম্পাদক আবু রহমানসহ সংগঠননের সকল সদস্যবৃন্দের পক্ষ থেকে মাদরাসার সংশ্লিষ্ট কর্তৃপক্ষের নিকট আর্থিক অনুদান প্রদান করা হয়।

পরবর্তীতে দেশ-জাতি ও বড়লেখা ফাউন্ডেশন ইউকের সকল পর্যায়ের নেতৃবৃন্দসহ প্রবাসীদের সর্বাঙ্গীণ মঙ্গল কামনা করে দোয়া পরিচালনা করেন মাদ্রাসার প্রধান শিক্ষক হযরত মাওলানা ময়নুল ইসলাম।


বড়লেখায় চ্যারিটি সংগঠন বড়লেখা ফাউন্ডেশন ইউ কে’র মাদ্রাসায় আর্থিক অনুদান প্রদান

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Stay Connected

0FansLike
3,912FollowersFollow
0SubscribersSubscribe
- Advertisement -spot_img

Latest Articles