বড়লেখায় সাংস্কৃতিক কর্মীদের নিয়ে উপজেলা প্রশাসনের ইফতার মাহফিল ও মত বিনিময়

হানিফ পারভেজ,বড়লেখা (মৌলভীবাজার) প্রতিনিধি:

মৌলভীবাজার জেলার বড়লেখায় উপজেলা প্রশাসনের আয়োজনে সাংস্কৃতিক কর্মীদের সম্মানে ইফতার মাহফিল ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (১৩ এপ্রিল) বিকেলে উপজেলা অফিসার্স ক্লাবে অনুষ্ঠিত মত বিনিময় সভায় উপজেলা নির্বাহী অফিসার খন্দকার মুদাচ্ছির বিন আলীর সভাপতিত্বে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মোহাম্মদ তাজ উদ্দীন, তারুণ্য নাট্য গোষ্টীর উপদেষ্টা,উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আব্দুল লতিফ, মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা হাওলাদার আজিজুল হক, একাডেমিক অফিসার সাখাওয়াত হোসেন, তারুণ্য নাট্য গোষ্ঠীর আজীবন সদস্য নাসের সরকার মনি, আ.হ.ম জুনায়েদ সিদ্দীকী, সাইফুল আলম রাসেল, সম্মিলিত সাংস্কৃতিক জোটের সভাপতি বদরুল ইসলাম মনু, শিল্পকলা একাডেমীর আহবায়ক কমিটির সদস্য তপন চৌধুরী, তারুণ্য নাট্যগোষ্ঠীর সাধারণ সম্পাদক শুভাশিস দে শুভ্র, তারুণ্যের সহ-সভাপতি ও বাংলাদেশ প্রেস ক্লাব বড়লেখা শাখার আহ্বায়ক হানিফ পারভেজ, নাট্যযোদ্ধা বড়লেখা’র সভাপতি শহীদুল ইসলাম প্রিন্স, উদীচীর সহ-সভাপতি আয়াজ বাঙালী, সদস্য নাজমুল ইসলাম, তারুণ্যর যুগ্ম সাধারণ সম্পাদক সালমান কবির, মহিলা কল্যাণ সমবায় সমিতির সভাপতি রোকসানা আক্তার, অনলাইন রিপোর্টার্স ক্লাবের সাধারণ সম্পাদক সাংবাদিক তাহমীদ ইশাদ রিপন, তারণ্যের অর্থ সম্পাদক অসিম কর, সম্মিলিত সাংস্কৃতিক জোটের দপ্তর সম্পাদক তোফাজ্জল হোসেন শান্ত, নিসচা বড়লেখা উপজেলা শাখার আইন বিষয়ক সম্পাদক গোলাম কিবরিয়া, জালাল আহমদ,ও কিশোর কিশোরী ক্লাবের পরিচালক হামিদা আক্তার জুমা, হামিদা আক্তার হাম্মীসহ প্রমুখ।

এসময় উপজেলা প্রশাসন ও শিল্পকলা একাডেমির পক্ষ থেকে সল্প আয়ের দু’জন সাংস্কৃতিক কর্মীকে উন্নত চিকিৎসার জন্য আর্থিক অনুদান প্রদান করেন উপজেলা নির্বাহী অফিসার খন্দকার মুদাচ্ছির বিন আলীসহ অন্যান্য নেতৃবৃন্দ।

সভায় উপজেলা প্রশাসনের সাথে একাত্ম হয়ে সুস্থ সংস্কৃতি বিকাশের মাধ্যমে সামাজিক অবক্ষয় ও অপসংস্কৃতিরোধে দেশ, সমাজ তথা মানুষের জীবনমান উন্নয়নে কাজ করার আহবান জানানো হয়।


বড়লেখায় সাংস্কৃতিক কর্মীদের নিয়ে উপজেলা প্রশাসনের ইফতার মাহফিল ও মত বিনিময়

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Stay Connected

0FansLike
3,912FollowersFollow
0SubscribersSubscribe
- Advertisement -spot_img

Latest Articles