বিয়ানীবাজারে ঈদের কেনাকাটা জমে উঠেনি- ব্যবসায়ীরা হতাশ

শাহরিয়ার রহমান শফি,বিয়ানীবাজার (সিলেট) প্রতিনিধি:

গেল দুই ঈদুল ফিতরে করোনা মহামারির কারণে সারা দেশের মতো বিয়ানীবাজারে ঈদের কেনাকাটা তেমন একটা জমে উঠেনি। ব্যবসায়ীদের প্রত্যাশা ছিল এবার ঈদের বিক্রি ভাল হবে। কিন্তু সে আশায় গুড়েবালি। ১৯ রমজান শেষেও ঈদের কেনাকাটা করতে বিয়ানীবাজারের মার্কেট কিংবা শপিং মলে ক্রেতার সমাগম ঘটছে। ফলে ব্যবসায়ীদের মধ্যে হতাশা বিরাজ করছে।
রমজানের শুরু থেকে মার্কেট ও শপিংমলগেুলো ক্রেতাদের আকৃষ্ট করতে নানাভাবে সাজিয়ে তোলা হয়। ব্যবসা প্রতিষ্ঠানের সাজ সাজ রব মধ্য রমজানে এসে কিছুটা হলেও ফিকে হয়েছে। প্রত্যাশা মতো বিক্রি না হওয়ায় অনেকেই হতাশা ব্যক্ত করেন।
অতিতের ধারাবাহিকতায় ব্যবসায়ীদের ধারণা ছিল১৫ রমজানের পর থেকে ক্রেতাদের উপস্থিতি বাড়বে এবং বিশ রমজান শেষে দিনরাত চব্বিশ ঘন্টা দোকান খোলা থাকবে। কিন্তু রাত ১২টার পর মার্কেটগুলো প্রায় ক্রেতা শূন্য হয়ে পড়ে। এ অবস্থা বিরাজ করলে ব্যবসায় ধস নামার শংকা প্রকাশ করেন কেউ কেউ।

সরেজমিনে বিয়ানীবাজারের বেশ কয়েকটি ছোট বড় মার্কেট ও শপিংমল ঘুরে দেখা যায়, মার্কেটে ক্রেতাদের উপস্থিতি তেমন একটা নেই। সবগুলো মার্কেটই প্রায় ফাঁকা।

নাম প্রকাশ না করার শর্তে জামান প্লাজার এক ব্যবসায়ী বৃহস্পতিবার বলেন, ২০১৯ সালের রমজানে একই সময়ের সাথে এবারের চিক্র সম্পূর্ণ ভিন্ন। ক্রেতাদের উপস্থিতি মার্কেটে এতো বেশি ছিল যে ভেতরে বাইরে গাদাগাদি অবস্থা। এবার যেন সবকিছু এলোমেলো মনে হচ্ছে। অপর ব্যবসায়ী বলেন, কাপড় কেনার পর রঙের সাথে মিল থেকে অলংকার ও জুতো কিনতে ক্রেতাদের ব্যস্ততা আগের মতো নেই। সারা দিনে কয়েকজন ক্রেতা কেনাকাটা করেছেন। একই মার্কেটের এক ব্যবসায়ী বলেন, গত বছর করোনার প্রাদুর্ভাবের মধ্যেও ব্যবসার অবস্থা এখনকার চেয়ে ভাল ছিল। বিক্রি ভাল হওয়ায় মনমানসিকতাও ভাল ছিল। এবার ভাল ব্যবসার আশায় লাখ লাখ টাকার নতুন মালামাল দোকানে নিয়ে আসলেও ক্রেতা শূন্যতায় হতাশ তারা।

এদিকে হতাশ ব্যবসায়ীরা আশা প্রকাশ করছেন আগামী দু’একদিনের মধ্যে মার্কেট জমে উঠবে। ক্রেতাদের সমাগম ঘটবে।


বিয়ানীবাজারে ঈদের কেনাকাটা জমে উঠেনি- ব্যবসায়ীরা হতাশ

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Stay Connected

0FansLike
3,912FollowersFollow
0SubscribersSubscribe
- Advertisement -spot_img

Latest Articles