শান্তিগঞ্জে ইউনিয়ন আওয়ামীলীগ ও অঙ্গ সংগঠনের আয়োজনে ইফতার ও দোয়া মাহফিল

শান্তিগঞ্জ (সুনামগঞ্জ) প্রতিনিধি:

পরিকল্পনা মন্ত্রী আলহাজ¦ এম এ মান্নান বলেছেন, বাংলাদেশ গত বারো তেরো বছরে অনেক এগিয়েছে, পাশাপাশি আমুল বদলে গেছে সুনামগঞ্জ জেলা। এখানে মেডিকেল কলেজ হাসপাতাল হচ্ছে, সুনামগঞ্জের ছাতকের গোবিন্দগঞ্জ থেকে রেল লাইন ময়মনসিংহ পর্যন্ত সম্প্রসারিত করা হবে। হাওর উন্নয়নের জন্য জননেত্রী শেখ হাসিনার সরকার বড় বড় মেগা প্রকল্প গ্রহণ করেছে। মন্ত্রী বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা আমাদের জন্য আশির্বাদ। তিনি তাঁর জন্মস্থান গোপালগঞ্জ ও সুনামগঞ্জকে সমান চোখে দেখেন। তিনি আছেন বলেই সুনামগঞ্জে বড় বড় প্রকল্প আনতে পেরেছি। তিনি আমাদের সুনামগঞ্জকে খুব বেশি ভালোবাসেন। তাই সুনামগঞ্জে বড় বড় প্রকল্প দিচ্ছেন। অল্প কিছু দিনের মধ্যে রাণীগঞ্জেরন সেতু খোলে দেওয়া হবে।

তিনি বৃহস্পতিবার (২৮ এপ্রিল) সন্ধ্যায় শান্তিগঞ্জ উপজেলার নোয়াখালী সপ্তগ্রাম উচ্চ বিদ্যালয় মাঠে জয়কলস, শিমুলবাক ও পাথারিয়া ইউনিয়ন আওয়ামীলীগ ও অঙ্গ সহযোগী সংগঠনের উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল পূর্ব আলোচনা সভায় ভার্চুয়ালী প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।

জয়কলস ইউনিয়ন আওয়ামী লীগ সভাপতি হাজী তহুর আলীর সভাপতিত্বে বিশেষ অতিথি হিসাবে বক্তব্য রাখেন সুনামগঞ্জ জেলা পরিষদের প্রশাসক ও সুনামগঞ্জ জেলা আওয়ামী লীগের সহ সভাপতি আলহাজ¦ নুরুল হুদা মুকুট। এসময় অন্যান্যদের মাঝে বক্তব্য রাখেন পরিকল্পনামন্ত্রীর ব্যক্তিগত কর্মকর্তা হাসনাত হোসেন, শান্তিগঞ্জ উপজেলা ভাইস চেয়ারম্যান নুর হোসেন, মহিলা ভাইস চেয়ারম্যান দুলন রাণী তালুকদার, উপজেলা আওয়ামী লীগ সহ সভাপতি মাওলানা আব্দুল কাইয়ূম, শিমুলবাক ইউপি চেয়ারম্যান শাহীনুর রহমান শাহীন, জয়কলস ইউপি চেয়ারম্যান আব্দুল বাছিত সুজন, পাথারিয়া ইউপি চেয়ারম্যান মো. শহিদুল ইসলাম। এসময় উপস্থিত ছিলেন, দরগাপাশা ইউপির সাবেক চেয়ারম্যান মনির উদ্দিন, পশ্চিম বীরগাঁও ইউপির সাবেক চেয়ারম্যান সফিকুল ইসলাম, উপজেলা আওয়ামী লীগের সহ সভাপতি রফিক খান, জেলা পরিষদের সাবেক সদস্য জহিরুল ইসলাম,কৃষকলীগ সভাপতি ফয়জুর রহমান, আওয়ামী লীগ নেতা তেরাব আলী, রুকনুজ্জামান, যুবলীগ সহ সভাপতি জুবেল আহমদ, রাজা মিয়া, মাসুক মিয়া, সাবেক উপজেলা ছাত্রলীগ সভাপতি রয়েল আহমদ, সাধারণ সম্পাদক ইমরান হোসেন, উপজেলা ছাত্রলীগ সভাপতি ছদরুল ইসলাম, সাধারণ সম্পাদক নাইম আহমদ, সহ- সভাপতি মিলন আহমেদ, নিতাই দাস, মাহবুব রহমান, যুগ্ম সাধারণ সম্পাদক জুয়েল দাস, ফখরুল ইসলাম ফাহিম, সাবেরিন আহমেদ জয়নুল,সাংগঠনিক সম্পাদক সালেক আহমেদ, প্রমুখ।


শান্তিগঞ্জে ইউনিয়ন আওয়ামীলীগ ও অঙ্গ সংগঠনের আয়োজনে ইফতার ও দোয়া মাহফিল

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Stay Connected

0FansLike
3,912FollowersFollow
0SubscribersSubscribe
- Advertisement -spot_img

Latest Articles