বিয়ানীবাজারে জমিয়ত নেতা মাওলানা এনাম উদ্দিনের অর্থায়নে এবং ইউনিয়ন জামিয়তের উদ্যোগে ত্রাণ সামগ্রী বিতরণ

শাহরিয়ার রহমান শফি, বিয়ানীবাজার (সিলেট) প্রতিনিধি:

বিয়ানীবাজারে জমিয়তে উলামায়ে ইসলাম মনোনীত শেওলা ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান প্রতিদ্বন্দ্বী, জমিয়ত নেতা মাওলানা এনাম উদ্দিনের অর্থায়নে ত্রাণ সামগ্রী বিতরণ করা হয়েছে। শুক্রবার জুমার নামাজের পর কাকরদিয়া মাইজভাগ জামে মসজিদের সামনে থেকে ত্রাণ সামগ্রী বিতরণ করা শুরু হয়। একই সাথে শেওলা ইউনিয়নের ৬০০ টি পরিবারের মধ্যে ত্রাণ সামগ্রী দেওয়া হয়।বিয়ানীবাজার উপজেলা জমিয়তের উপদেষ্টা প্রিন্সিপাল মাওলানা আব্দুল মতিন সাহেবের সভাপতিত্বে এবং ছাত্রনেতা হিফজুল আমিন খানের পরিচালনায়
ত্রাণ সামগ্রী বিতরণকালে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশের কেন্দ্রীয় সহ-সাংগঠনিক সম্পাদক জননেতা মুফতি নাসির উদ্দীন খান, যুবজমিয়ত গাজিপুর জেলার সিনিয়র সহ-সভাপতি মাওলানা জুনেদ আহমদ, সিলেট জেলা ছাত্র জমিয়ত সভাপতি আব্দুল হামিদ খান, সিলেট মহানগর ছাত্রজমিয়ত সহ-সভাপতি আবু খায়ের, স্থানীয় সমাজসেবক জসিম উদ্দিন,শেওলা ইউনিয়ন জমিয়তের সাংগঠনিক সম্পাদক মাওলানা খালেদ হোসেন চৌধুরী, ছাত্র বিষয়ক সম্পাদক মাওলানা জাকারিয়া বকর

ছাত্রনেতাদের মধ্যে উপস্থিত ছিলেন — সাহেদ আহমদ,ছিদ্দিক আহমদ হাফিজ আকবর, এনামুল হক, মামুনুর রশীদ, মিলাদ আহমদ,মুজাহিদ আহমদ,মাসহুদ আহমদ, মাজেদ আহমদসহ আরো অনেকে। বিতরণ শেষে দোয়া পরিচালনা করেন প্রিন্সিপাল মাওলানা আব্দুল মাতিন সাহেব।


বিয়ানীবাজারে জমিয়ত নেতা মাওলানা এনাম উদ্দিনের অর্থায়নে এবং ইউনিয়ন জামিয়তের উদ্যোগে ত্রাণ সামগ্রী বিতরণ

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Stay Connected

0FansLike
3,912FollowersFollow
0SubscribersSubscribe
- Advertisement -spot_img

Latest Articles