পি কে হালদারকে মঙ্গলবার ফের আদালতে তোলা হবে

কলকাতা প্রতিনিধি:

১৪ দিনের জেল হেফাজতের (জুডিশিয়াল কাস্টডি) মেয়াদ শেষে মঙ্গলবার (২১ জুন) ফের আদালতে তোলা হচ্ছে বাংলাদেশ থেকে কয়েক কোটি টাকা আত্মসাতের অভিযোগে পশ্চিমবঙ্গে গ্রেফতার হওয়া বাংলাদেশভিত্তিক এনআরবি স্লোবাল ব্যাঙ্কের সাবেক ব্যবস্থাপনা পরিচালক পি কে হালদার ওরফে প্রশান্ত কুমার হালদারকে।

তার সঙ্গে আদালতে তোলা হবে এই মামলায় মূল অভিযুক্ত পি কে হালদারেরর সহযোগী তার ভাই প্রাণেশ কুমার হালদার, ইমাম হোসেন ওরফে ইমন হালদার, স্বপন মৈত্র ওরফে স্বপন মিস্ত্রি, উত্তম মৈত্র ওরফে মিস্ত্রি, আমানা সুলতানা ওরফে শর্মী হালদারকে।

এদিন সকালেই তাদের কলকাতার নগর দায়রা আদালতের বিশেষ সিবিআই আদালতে তোলা হবে। সেক্ষেত্রে আদালতের কাছে অভিযুক্ত ব্যক্তিদের ফের ১৪ দিনের জন্য জেল হেফাজতের আবেদন জানাবে ভারতের তদন্তকারী সংস্থা ‘এনফোর্সমেন্ট ডিরেক্টরেট’ (ইডি)। সোমবার এই কথা জানান ইডি’র আইনজীবী অরিজিৎ চক্রবর্তী।

 

সূত্রে খবর, এই মামলায় অভিযুক্তদের জিজ্ঞাসাবাদ করে আরও কিছু নতুন তথ্যের হদিশ পেতে চাইছেন ইডির তদন্তকারী কর্মকর্তারা। আর সেলক্ষ্যে কারাগারে গিয়ে যাতে তাদের জেরার পথ খোলা থাকে সে আবেদনও আদালতের কাছে জানানো হবে।

ইডির হাতে গ্রেফতার হওয়া এই ছয় অভিযুক্তের মধ্যে পাঁচ পুরুষ অভিযুক্ত বন্দী রয়েছেন কলকাতার প্রেসিডেন্সি জেলে। আর নারী অভিযুক্ত রয়েছেন আলিপুর কেন্দ্রীয় কারাগারের নারী সেলে। সেখান থেকেই তাদের আদালতে আনা হবে।

গত ১৪ মে অশোকনগর, কলকাতাসহ একাধিক জায়গায় অভিযান চালিয়ে পি কে হালদারসহ ছয়জনকে গ্রেফতার করেন ইডির কর্মকর্তারা। এরপর কয়েকদফায় রিমান্ড ও জেল হেফাজতে নিয়ে অভিযুক্তদের জিজ্ঞাসাবাদ করে একাধিক গুরুত্বপূর্ণ তথ্য উঠে আসে ইডির হাতে। বাংলাদেশ থেকে পি কে হাওলারের মাধ্যমে দেশের বাইরে অর্থ পাচার কিংবা ভারতে এসে আধার কার্ড, ভোটার কার্ড, ভারতীয় পাসপোর্ট, রেশন কার্ড তৈরি করার পেছনে একটি প্রভাবশালী মহলের মদদ দেওয়ার বিষয়টিও জানতে পেরেছে ইডি। ইতোমধ্যেই পশ্চিমবঙ্গসহ ভারতের একাধিক জায়গায় আবাসন খাতে বিপুল পরিমাণ অর্থের বিনিয়োগের সন্ধান পাওয়া গেছে পি কে হালদারের। পাশাপাশি একাধিক ব্যঙ্ক অ্যাকাউন্টেরও হদিশ পাওয়া গেছে।

ইডির তদন্তকারী কর্মকর্তারা এও জেনেছেন যে পি কে হালদার ওরফে প্রশান্ত কুমার হালদার ওরফে শিবশঙ্কর হালদার আদতেই একই ব্যক্তি। ভারতে তিনি শিবশঙ্কর হালদার নামেই পরিচিত এবং এই নামে রয়েছে তার জমি, ফ্ল্যাট, ব্যঙ্ক অ্যাকাউন্টসহ বিভিন্ন সম্পত্তি।

এদিকে সিনিয়র আইনজীবীদের দিয়ে আদালতে তার হয়ে মামলা লড়ার জন্য জোর প্রচেষ্টা চালাচ্ছেন পি কে হালদার। যদিও এখন পর্যন্ত কোনো আইনজীবীকেই তার হয়ে মামলা লড়ার জন্য খুঁজে পাননি বলেই খবর।


পি কে হালদারকে মঙ্গলবার ফের আদালতে তোলা হবে

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Stay Connected

0FansLike
3,912FollowersFollow
0SubscribersSubscribe
- Advertisement -spot_img

Latest Articles