নিম্নাঞ্চলে টাঙ্গাইলের নতুন এলাকা প্লাবিত

0
62

টাঙ্গাইল জেলা প্রতিনিধি:

টাঙ্গাইলে যমুনা, নিউ ধলেশ্বরী, পুংলী, ঝিনাই ও ধলেশ্বরী নদীর পানি বৃদ্ধি পেয়ে নতুন নতুন এলাকা প্লাবিত হচ্ছে। বন্যার পানিতে তলিয়ে যাচ্ছে নিম্নাঞ্চলের ঘর-বাড়ি, ফসলী জমি, শিক্ষাপ্রতিষ্ঠানসহ বিভিন্ন স্থাপনা। পানিবন্দি হয়ে পড়ছে মানুষ।

টাঙ্গাইল পানি উন্নয়ন বোর্ড সূত্রে জানা গেছে, গত ২৪ ঘণ্টায় যমুনা নদীর পানি পোড়াবাড়ী পয়েণ্টে ৩০ সেণ্টিমিটার বৃদ্ধি পেয়ে বিপৎসীমার ৩২ সেণ্টিমিটার উপর দিয়ে, পুংলী নদীর পানি জোকারচর পয়েণ্টে ১৭ সেণ্টিমিটার বৃদ্ধি পেয়ে বিপৎসীমার ৩৯ সেণ্টিমিটার উপর দিয়ে এবং ঝিনাই নদীর পানি ১৭ সেণ্টিমিটার বৃদ্ধি পেয়ে বিপৎসীমার ৩৯ সেণ্টিমিটার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে। এছাড়া ধলেশ্বরী নদীর পানি এলাসিন পয়েণ্টে ১৬ সেণ্টিমিটার বৃদ্ধি পেয়ে বিপৎসীমার মাত্র ৪ সেণ্টিমিটার নিচ দিয়ে প্রবাহিত হচ্ছে।

স্থানীয়রা জানায়, গত দুই দিন ধরে বাসাইল উপজেলার আন্ধিরাপাড়া-বালিনা সড়কের বালিনা উত্তরপাড়া এলাকার সড়কের ওপর দিয়ে পানি প্রবাহিত হচ্ছিল। পরে অতিরিক্ত স্রোতের কারণে বালিনা উত্তরপাড়া এলাকায় সড়কটি ভেঙে যায়। এছাড়া রবিবার(১৯ জুন) বিকালে আন্ধিরাপাড়ায় আরও তিনটি স্থানে ওই সড়ক ভেঙে যায়। দুই দিনে প্রবল বেগে পানি প্রবেশ করায় বাসাইলের বালিনা, আন্ধিরাপাড়া, আদাজান, কাঞ্চনপুর ও কোদালিয়াপাড়াসহ নিম্নাঞ্চলের নতুন নতুন এলাকা প্লাবিত হয়ে পড়েছে। ওই সড়ক দিয়ে যাতায়াতও বন্ধ রয়েছে। ফলে কয়েকটি গ্রামের মানুষের চরম দুর্ভোগ পোহাচ্ছে। বিকল্প হিসেবে ওই এলাকার মানুষ নৌকা দিয়ে পারাপার করছে।

টাঙ্গাইলে কালিহাতী উপজেলার আনালিয়াবাড়ী নামক স্থানে পানি উন্নয়ন বোর্ডের(পাউবো) বাঁধ ও বাসাইল উপজেলার আন্ধিরাপাড়া-বালিনা সড়কে পৃথক চারস্থানে ভেঙে যায়। কালিহাতী উপজেলার বাঁধ ভেঙে উপজেলার আনালিয়াবাড়ী, ভাওয়াল, নরদহি, ঘড়িয়া, ভাবলা, দেওলাবাড়ীসহ নিচু এলাকা প্লাবিত হয়েছে।


নিম্নাঞ্চলে টাঙ্গাইলের নতুন এলাকা প্লাবিত

Share this news as a Photo Card

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here