বড়লেখায় বন্যাকবলিত এলাকা পরিদর্শন করলেন পরিবেশমন্ত্রী

0
72

হানিফ পারভেজ,বড়লেখা (মৌলভীবাজার) প্রতিনিধি:

পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন বিষয়কমন্ত্রী শাহাব উদ্দিন এমপি বৃহস্পতিবার মৌলভীবাজার জেলার বড়লেখা উপজেলার বন্যাকবলিত বিভিন্ন এলাকা পরিদর্শন করেন।

এসময় তিনি উপজেলার ছিদ্দেক আলী উচ্চ বিদ্যালয়, চিন্তাপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়, হাল্লা সরকারি প্রাথমিক বিদ্যালয়, হাকালুকি উচ্চ বিদ্যালয়, ইউনাইটেড উচ্চ বিদ্যালয় বন্যা আশ্রয়কেন্দ্রসহ ১০টি বন্যা আশ্রয়কেন্দ্রের দুর্গতদের মাঝে প্রধানমন্ত্রীর উপহারের দেড় হাজার প্যাকেট খাদ্যসামগ্রি বিতরণ করেন।

এ সময় উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট আব্দুল হক, উপজেলা চেয়ারম্যান সোয়েব আহমদ, ইউএনও খন্দকার মুদাচ্ছির বিন আলী, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক (ভারপ্রাপ্ত) রফিকুল ইসলাম সুন্দর, যুগ্ম সম্পাদক অধ্যক্ষ একেএম হেলাল উদ্দিন, বিবেকানন্দ দাস নান্টু, উপজেলা ভাইস চেয়ারম্যান তাজ উদ্দিন, থানার ওসি মো. জাহাঙ্গীর হোসেন সরদার, উপজেলা কৃষকলীগের সভাপতি আব্দুল লতিফ, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো. উবায়েদ উল্লাহ খান, পৌরমেয়র আবুল ইমাম মো. কামরান চৌধুরী, আমেরিকা প্রবাসী আওয়ামী লীগ নেতা বদর উদ্দিন প্রমুখ।


বড়লেখায় বন্যাকবলিত এলাকা পরিদর্শন করলেন পরিবেশমন্ত্রী

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here