বন্যায় ক্ষতিগ্রস্থ মানুষগুলো ঈদ করতে পেরে প্রবাসী কল্যাণ মন্ত্রী জনাব ইমরান আহমেদ এমপির প্রসংশা

দেলোয়ার হোসাইন,গোয়াইনঘাট (সিলেট) প্রতিনিধি:

তিন দিন আগেও নেহারূণের ঘরের চাল ভেঙ্গে পরে ছিলো চকির ওপর। আজ ঈদের দিনে সে ঘরে সেমাই, নুডুলস রান্না হয়েছে। তিনি বলছিলেন, তার মাটির চুলাটা এখনো শুকায়নি নইলে আজ পোলাও করতেন! কিভাবে বন্যার এ ধ্বংসস্তুপ স্বপ্নের ঘরে পরিণত হয়েছে, সে গল্প….

জুলাই এর ৭ তারিখ সকাল ১০ ঘটিকায় সিলেট ৪ আসনের মাননীয় সংসদ সদস্য এবং প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রনালয়ের মন্ত্রী মহোদয় এবং সিলেট জেলার জেলা প্রশাসক জনাব মোঃ মজিবর রহমান এ ঘর পরিদর্শন করে মাননীয় প্রধানমন্ত্রীর বন্যা পুনর্বাসন এর অর্থ থেকে নেহারূণ কে তুলে দিয়েছিলেন নগদ ১০ হাজার টাকা। মাননীয় প্রধানমন্ত্রীর উপহার পেয়ে নেহারূণ তখন কাদছিলেন। মন্ত্রী মহোদয় তাকে বলেছিলেন, আপনারা কাদলে আমাদের চোখেও পানি চলে আসে, সরকার আপনাদের পাশে আছেন, শক্ত থাকবেন। এ সময় তিনি উপজেলা নির্বাহী অফিসার এবং নন্দীরগাও ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান জনাব এস আমিরুল ইসলাম কে বলেছিলেন, তিন দিনের বানের পানিতে যে ঘর ভেঙ্গে গিয়েছে তা আবার তিনদিনে ঠিক করে দেয়া যায় কি না!।

মন্ত্রী মহোদয় এর নির্দেশনায় তিন দিনে সে ঘর হয়েছে। ঈদের দিনে তার ঘরে ঈদ উপহার নিয়ে হাজির হয়েছে উপজেলা নির্বাহী অফিসার, সেনাবাহিনীর ক্যাপ্টেন, সহকারী কমিশনার ভূমি, ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান, প্রেস ক্লাবের সভাপতি সহ স্থানীয় রাজনৈতিক নেতৃবৃন্দ। নেহারূন তাদের সেমাই আর নুডুলস পরিবেশন করে আপ্যায়ন করেছেন!

অসাধারণ ঈদ আনন্দ!

মানুষের প্রতি মানুষের ভালোবাসার এ এক অনন্য উদাহরণ!


বন্যায় ক্ষতিগ্রস্থ মানুষগুলো ঈদ করতে পেরে প্রবাসী কল্যাণ মন্ত্রী জনাব ইমরান আহমেদ এমপির প্রসংশা

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Stay Connected

0FansLike
3,912FollowersFollow
0SubscribersSubscribe
- Advertisement -spot_img

Latest Articles