বড়লেখায় জাকিরের উদ্যোগে ফ্রি মেডিক্যাল ক্যাম্প অনুষ্ঠিত

0
89

হানিফ পারভেজ,বড়লেখা (মৌলভীবাজার) প্রতিনিধি:

মৌলভীবাজারের বড়লেখায় পাহাড়ী ঢল আর প্রবল বৃষ্টির প্রভাবে সৃষ্ট বন্যায় ক্ষতিগ্রস্থ বড়লেখা উপজেলার কয়েকটি ইউনিয়ন।

শনিবার (১৬ জুলাই) বর্নী ইউনিয়নের ভানবাসি মানুষের জন্য দিনব্যাপী ফ্রি মেডিকেল ক্যাম্প করছেন ছাত্রলীগের সাবেক সাধারন সম্পাদক এস এম জাকির হোসাইন।

ফকিরবাজার উচ্চ বিদ্যালয়ে সকাল ১০ ঘটিকায় বাংলাদেশ ছাত্রলীগের সাবেক সাধারন সম্পাদক এস এম জাকির হোসাইন ফ্রী মেডিকেল ক্যাম্পের উদ্বোধন করেন।

এ সময় উপস্থিত ছিলেন বর্নী ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি নিজাম উদ্দিন, জেলা ছাত্রলীগের সহ-সভাপতি হুমায়ুন রশিদ রাজি, বড়লেখা পৌরসাভা প্যানেল মেয়র রেহান পারভেজ রিপন, জেলা ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক ফয়সাল আহমিদ, প্রচার সম্পাদক বেলাল আহমদ, জুড়ী উপজেলা যুবলীগ নেতা ফয়সল আহমদ, নোমান আহমদ, জুড়ী উপজেলা ছাত্রলীগের সাবেক যুগ্ম আহ্বায়ক সায়দুর রহমানসহ স্থানীয় নেতৃবৃন্দ।


বড়লেখায় জাকিরের উদ্যোগে ফ্রি মেডিক্যাল ক্যাম্প অনুষ্ঠিত

Share this news as a Photo Card

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here