
মোঃ দেলোয়ার হোসাইন,গোয়াইনঘাট (সিলেট) প্রতিনিধি:
আসছে বর্ষা মৌসুমে মূলাগুল,লক্ষীপ্রসাদ,চরিপাড়া সহ কানাইঘাটের পূর্বাঞ্চলের একাধিক ইউনিয়নের কানাইঘাট উপজেলা সদরে যাতায়াতের একমাত্র মাধ্যম হচ্ছে নৌকা। আর উপজেলার নদীর তীরে এই নৌকা ভিড়ানোর জন্য ছোট্ট পরিসরের একটি মাত্র ঘাট রয়েছে ।
যেখানের পাশ দিয়ে বাজারের আবর্জনা নিষ্কাশন হয়। রাতের বেলায় মশার অতিষ্টতায় চরম দোর্ভোগ পোহাতে হয়। নেই কোন ছাউনি ব্যবস্হা যেখানে ঝড় তোফানে মানুষ আশ্রয় নিবে। নেই কোন পাকা সিড়ি বা ঘাট। স্কুল কলেজের ছাত্র /ছাত্রী, মহিলা,শিশু, বৃদ্ধ, অসুস্থ মানুষসহ আপামর মানুষের উঠা নামার জন্য চরম দুর্ভোগ পোহাতে হচ্ছে।
ছোট্ট এই ঘাট দিয়ে পূর্বাঞ্চলের কয়েকটি বাজারের পণ্য উঠা নামা করা সহ অত্র এলাকার মানুষের নির্মান সামগ্রী সহ প্রয়োজনীয় সকল আসবাব পত্র উঠা নামা করাতে বেগ পেতে হচ্ছে সকলের। বিশেষ করে বর্ষায় অত্যধিক কাঁদার ফলে যাতায়াতের চরম বিপদ গ্রস্থ মানুষ । স্বাভাবিকভাবে আছড়ে পড়েন নারী, পূরুষ, শিশু সহ স্কুল কলেজের অনেক শিক্ষার্থী বৃন্দ।
সচেতন মানুষগুলো নিরব ভূমিকায় থাকার কারণে উপজেলা কর্তৃপক্ষের নজরে না আসায় অসহায় মানুষগন নিরবে সকল কষ্ট করে যাচ্ছে।
বর্ষা মৌসুমে মাঝে মধ্যে নদীর অস্বাভাবিক স্রোতের ফলে ঘটে যাচ্ছে অনেক দূর্ঘটনা।
এহেন জনদূর্ভোগ পরিস্থিতি থেকে পরিত্রাণের জন্য উপজেলা কর্তৃপক্ষ এবং পৌরসভা কর্তৃপক্ষ, কানাইঘাট বাজার কর্তৃপক্ষ, এবং সর্বশেষ নৌক মালিক শ্রমিক সমিতি কর্তৃপক্ষের সদয় দৃষ্টি কামনা করছেন সচেতন মহল।





