দেশে বিদ্যুতের অভাব নেই পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন

মোঃ দেলোয়ার হোসাইন,গোয়াইনঘাট (সিলেট) প্রতিনিধি:

দেশে বিদ্যুতের অভাব নেই দাবি করে পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আবদুল মোমেন বলেছেন, আমাদের বিদ্যুৎ উৎপাদনের যথেষ্ট সক্ষমতা আছে। তবে আমরা বিদ্যুতের জন্য অগ্রণী একটি ব্যবস্থা নিয়েছি। গতকাল রাজধানীর সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতি মিলনায়তনে ‘বঙ্গবন্ধু ফাউন্ডেশন’ আয়োজিত ‘রাশিয়া-ইউক্রেন যুদ্ধে বৈশ্বিক জ্বালানি সংকটে আমাদের নাগরিক দায়িত্ব’ শীর্ষক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

অনুষ্ঠানে ড. মোমেন বলেন, যুদ্ধের ফলে বিভিন্ন দেশ নিষেধাজ্ঞা দিয়েছে।সে কারণে নানা সমস্যায় পড়তে হচ্ছে। তবে আমি ইন্দোনেশিয়ার সঙ্গে কথা বলেছি। তারা আমাদের ভোজ্য তেল দেবে। আর বিদ্যুৎ নিয়ে আমাদের আরও সাশ্রয়ী হতে হবে।

আগে আমরা ঘর থেকে বের হয়ে যাওয়ার আগে লাইট ফ্যান বন্ধ করে বের হতাম। আপনাদের প্রতি অনুরোধ আপনারাও বিদ্যুৎ সাশ্রয় করবেন। বিদ্যুৎ উৎপাদনের যথেষ্ট সক্ষমতা আছে উল্লেখ করে তিনি বলেন, আমরা বিদ্যুতের জন্য অগ্রণী একটি ব্যবস্থা নিয়েছি। এটা ইচ্ছা করেই নিয়েছি, যেন আগামীতে সমস্যা না হয়।
বঙ্গবন্ধু ফাউন্ডেশনের নির্বাহী সভাপতি অ্যাডভোকেট ড. মশিউর মালেকের সভাপতিত্বে অনুষ্ঠিত এ সভায় সংগঠনটির নেতারা অংশ নেন।


দেশে বিদ্যুতের অভাব নেই পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Stay Connected

0FansLike
3,912FollowersFollow
0SubscribersSubscribe
- Advertisement -spot_img

Latest Articles