অটো ভ্যানের চাকায় ওড়না পেঁচিয়ে জয়পুরহাটে গৃহবধূর মৃত্যু

জয়পুরহাট জেলা প্রতিনিধি:

জয়পুরহাটে অটো ভ্যানের চাকায় ওড়না পেঁচিয়ে জেসমিন আক্তার (২০) নামে এক গৃহবধূর মৃত্যু হয়েছে। শনিবার সকালে জয়পুরহাট পৌর  কমিউনিটি সেন্টারের সামনে এ দুর্ঘটনা ঘটে। জয়পুরহাট সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি আলমগীর জাহান বিষয়টি নিশ্চিত করেছেন।

নিহত গৃহবধূ জয়পুরহাট সদর উপজেলার হানাইল গ্রামের হাবিবুর রহমানের স্ত্রী।

ওসি আলমগীর জাহান জানান, স্বামী, সন্তান, ছোট বোনকে সঙ্গে নিয়ে বাবার বাড়ি লালমনিরহাটে যাওয়ার উদ্দেশ্য বাড়ি থেকে বের হন। ব্যাটারি চালিত অটো ভ্যানযোগে জয়পুরহাট স্টেশনে যাওয়ার পথে কমিউনিটি সেন্টারের সামনে পৌঁচ্ছলে চাকায় ওড়না পেচিয়ে শ্বাসরুদ্ধ হয়ে গুরুতর আহত হন জেসমিন। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে জয়পুরহাট আধুনিক জেলা হাসপাতালে আনা হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।


অটো ভ্যানের চাকায় ওড়না পেঁচিয়ে জয়পুরহাটে গৃহবধূর মৃত্যু

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Stay Connected

0FansLike
3,912FollowersFollow
0SubscribersSubscribe
- Advertisement -spot_img

Latest Articles