
শাহরিয়ার রহমান শফি,বিয়ানীবাজার (সিলেট) প্রতিনিধি:
বিয়ানীবাজারের সামাজিক সংগঠন বিয়ানীবাজার মানবসেবা সংস্থা এর উদ্দ্যোগে শুক্রবার (১২ই আগস্ট) বাদ এশা বিয়ানীবাজার কলেজ রোডস্থ একটি অভিজাত রেস্টুরেন্টে এক আলোচনা সভা ও সংবর্ধনা অনুষ্টান সম্পন্ন হয়েছে।
অনুষ্টানে মানবসেবা সংস্থা এর সভাপতি ও বিয়ানীবাজার পৌরসভার ৮নং ওয়ার্ডের কাউন্সিলর এনাম হোসেন সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক রেজাউল করীমের সঞ্চালনায় কালামে পাক থেকে তেলাওয়াত করেন সংস্থার ধর্ম বিষয়ক সম্পাদক হা.ময়নুল ইসলাম।
অনুষ্টানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংস্থার প্রধান উপদেষ্টা ও পৌরসভার নবনির্বাচিত মেয়র মো.ফারুকুল হক,অনুষ্টানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ১০নং মুড়িয়া ইউনিয়ন চেয়ারম্যান জনাব আব্দুল্লাহ আল মামুন,১১নং লাউতা ইউনিয়ন জনাব দেলোয়ার হোসেন,৭নং মাথিউরা ইউনিয়ন চেয়ারম্যান জনাব আমান উদ্দীন,সংস্থার অন্যতম উপদেষ্টা ও এবি টিভির ডিরেক্টর রেজু মুহাম্মদ,বিয়ানীবাজার সামাজিক ও সাংস্কৃতিক সমিতির সভাপতি ও সংস্থার অন্যতম উপদেষ্টা হাজী আব্দুল মান্নান,যুব জমিয়ত বিয়ানীবাজার উপজেলা শাখার সাধারণ সম্পাদক দিলওয়ার হোসেন,ছাত্র জমিয়ত বিয়ানীবাজার উপজেলা শাখার সভাপতি হা.আব্দুল্লাহ,যুব জমিয়ত বিয়ানীবাজার উপজেলা শাখার সহ-সাধারণ সম্পাদক আবুল কালাম,যুবনেতা রেদওয়ান আহমদ,যুবনেতা আব্দুল্লাহ আল মামুন,ছাত্র জমিয়ত পৌর শাখার সাধারণ সম্পাদক আসআদুজ্জামান সহ সংস্থার নেতৃবৃন্দ।
অনুষ্টানে অতিথিরা সংস্থার উত্তরোত্তর সমৃদ্ধি কামনা এবং তাঁরা সংস্থার সামাজিক কর্মকাণ্ডে সার্বিক সহযোগিতার আশ্বাস প্রদান করেন। তাঁরা আরো বলেন, সংস্থাটি তার লক্ষস্থানে এগিয়ে যাক এবং দেশ ও সমাজের মানুষের জন্য কাজ করে যাক এই প্রত্যাশা করেন।
অনুষ্টানে আমন্ত্রিত অতিথিদেরকে এবং সমাজসেবায় বিশেষ অবদান রাখায় কয়েকজন সমাজসেবীকে বিয়ানীবাজার মানবসেবা সংস্থা এর পক্ষ থেকে বিশেষ সম্মাননা প্রদান করা হয়।
পরিশেষে রাতের খাবার খাওয়ার মাধ্যমে এবং দোয়ার মাধ্যমে অনুষ্টানের সমাপ্তি ঘোষণা করা হয়।





