যশোরের অভয়নগরে ঘাট থেকে নৈশ প্রহরীর লাশ উদ্ধার।

যশোর জেলা প্রতিনিধি:

যশোরের অভয়নগর উপজেলায় এক নৈশ প্রহরীর লাশ উদ্ধার করেছে পুলিশ। আজ শনিবার সকালে উপজেলার দুর্গাপুর এলাকায় ভৈরব নদের একটি ঘাটের অফিস থেকে পুলিশ তাঁর লাশ উদ্ধার করে।

জানা গেছে, ওই নৈশ প্রহরীর নাম মিন্টু তরফদার(৬০) সে উপজেলার নওয়াপাড়া গ্রামের নর্থবেঙ্গল এলাকার মুসা তরফদারের ছেলে। সে নওয়াপাড়ার কয়লা আমদানীকারক সরকার গ্রুপের দুর্গাপুর এলাকায় ভৈরব নদের ঘাটের নৈশ প্রহরী ছিল।

সরকার গ্রুপের দুর্গাপুর ঘাটের ব্যবস্থাপক আব্দুর রহিম হোসেন জানান, মিন্টু তরফদার সরকার গ্রুপের দুর্গাপুর এলাকায় ভৈরব নদের ঘাটের নৈশ প্রহরী ছিল। গতকাল শুক্রবার দিবাগত রাতে সে দায়িত্ব পালন করে। আজ শনিবার সকাল নয়টার দিকে ঘাটের অফিসের মেঝেতে তাঁকে উপুড় হয়ে পড়ে থাকা অবস্থায় পাওয়া যায়। তাঁর গলায় গামছা পেঁচানো ছিল। তার ঠোটে কাটা দাগ ছিল এবং নাক ও মুখ দিয়ে রক্ত পড়ছিল। এরপর পুলিশকে খবর দেওয়া হয়। পরে অভয়নগর থানা পুলিশ এসে তাঁর মরদেহ উদ্ধার করে।

অভয়নগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) এ কে এম শামীম হাসান বলেন, ‘সরকার গ্রুপের অফিস থেকে এক নাইটগার্ডের লাশ উদ্ধার করা হয়েছে। তাঁর মৃত্যু সন্দেহজনক। তার গলায় দাগ দেখা গেছে। ঠোটে কাটা দাগ ছিল এবং নাক ও মুখ দিয়ে রক্ত পড়ছিল।
লাশের ময়না তদন্তের জন্য যশোর মর্গে পাঠানো হয়েছে।


যশোরের অভয়নগরে ঘাট থেকে নৈশ প্রহরীর লাশ উদ্ধার।

Share this news as a Photo Card

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here