পরশুরাম আওয়ামীলীগের আয়োজনে ২০০৪ সালের ২১ আগস্ট ভয়াবহ গ্রেনেড হামলায় নিহত আইভি রহমানসহ সকল নিহতদের স্মরণে মিলাদ মাহফিল

মোঃ ইসমাইল হোসেন ফরিদ,পরশুরাম (ফেনী) প্রতিনিধি:

২০০৪ সালের ২১ আগস্ট ভয়াবহ গ্রেনেড হামলায় নিহত আওয়ামী লীগ নেত্রী আইভি রহমানসহ সকল নিহতদের স্মরণে পরশুরাম উপজেলা আওয়ামী লীগ, অঙ্গ ও সহযোগী সংগঠনের আয়োজনে মিলাদ মাহফিল ও দোয়া অনুষ্ঠিত হয়েছে। রবিবার সন্ধ্যায় পরশুরাম উপজেলা আওয়ামী লীগ কার্যালয়ে উপজেলা আওয়ামী লীগের সভাপতি কামাল উদ্দিন মজুমদারের সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য রাখেন ফেনী জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি এনামুল করিম মজুমদার বাদল, উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক শফিকুল হোসেন মহিম, উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আবদুল মান্নান, বক্সমাহমুদ ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আবদুল গফুর ভূঞাঁ, পরশুরাম পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক রাসুল আহমেদ মজুমদার স্বপন, মির্জানগর ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও ইউপি চেয়ারম্যান নুরুজ্জামান ভুট্টো, উপজেলা আওয়ামী যুবলীগের আহবায়ক মোঃ ইয়াছিন শরীফ মজুমদার, উপজেলা শ্রমিক লীগের সভাপতি আবদুর রসুল, উপজেলা ছাত্রলীগের সভাপতি আবদুল আহাদ চৌধুরী।

বক্তারা এসময় বলেন, বাংলাদেশ আওয়ামী লীগের সভানেত্রী প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনাসহ আওয়ামী লীগ নেতৃবৃন্দ কে হত্যা করে আওয়ামী লীগকে নেতৃত্ব শুন্য করাই ছিল এই গ্রেনেড হামলা।


পরশুরাম আওয়ামীলীগের আয়োজনে ২০০৪ সালের ২১ আগস্ট ভয়াবহ গ্রেনেড হামলায় নিহত আইভি রহমানসহ সকল নিহতদের স্মরণে মিলাদ মাহফিল

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Stay Connected

0FansLike
3,912FollowersFollow
0SubscribersSubscribe
- Advertisement -spot_img

Latest Articles