
মোঃ কাফি হোসেন,ঘোড়াঘাট (দিনাজপুর) প্রতিনিধি:
মঙ্গলবার (২৩ আগষ্ট) ভোর ৪টায় ঘোড়াঘাট কারিগরি কলেজ, নিতাইশাহ মোড়ে এ দূর্ঘটনা ঘটে।
পুলিশ কনস্টেবলের নাম ওমর ফারুক(৩৯)।তার গ্রামের বাড়ি গাইবান্ধা জেলার ফুলছড়ি উপজেলার গুণভরী গ্রামে। নিহত ওমর ফারুক পুলিশ পিকআপ এর চালকের দ্বায়িত্বে ছিলেন।
আটক ট্রাক চালকের সহকারী বগুড়া সদরের ভাণ্ডারা পাইকার,উত্তর পাড়ার মৃত- নাজিম উদ্দিনের ছেলে মোঃ হাফিজার রহমান(৩৮)।তিনি নিজেই ট্রাকের মালিক বলে জানা গেছে।
থানা পুলিশ সূত্রে জানাযায়,দিনাজপুর-ঘোড়াঘাট আঞ্চলিক মহাসড়কে রাত্রিকালিন ডিউটি করার সময় দিনাজপুরের দিক থেকে আসা পাথর বোঝায় চট্ট মেট্রো-ট ১১-৭৩৮৪ নং ট্রাকটি ঘোড়াঘাট মহাবিদ্যালয় কারিগরি কলেজ, নিতাইশাহ মোড়ে ঘাতক ট্রাকটি তাকে সজোরে চাপা দিলে ঘটনাস্থলেই তিনি মৃত্যু বরণ করেন।দূর্ঘনার পর পরই ঘাতক ট্রাকের চালক ট্রাক রেখে পালিয়ে যান।পরে ট্রাকের হেলপারকে আটক এবং ট্রাকটি জব্দ করা হয়।
এসময় হাকিমপুর -ঘোড়াঘাট থানার সিনিয়র সহকারী পুলিশ সুপার শরিফুল ইসলাম খবর পেয়ে ঘটনা স্থল পরিদর্শন করেন।
ঘোড়াঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) আবু হাসান কবির জানান,নিহত পুলিশ কনস্টেবল ওমর ফারুকের লাশ উদ্ধার করে থানায় নিয়ে আসা হয়েছে এবং ঘাতক ট্রাকটি জব্দ করা হয়েছে। পলাতক ট্রাকের চালক ও আটক ট্রাকের সহকারীর নামে একটি মামলা রুজু করা হয়েছে। ময়না তদন্তের জন্য লাশ মর্গে প্রেরণের জন্য প্রস্তুতি চলছে।





