
কিশোর কুমার দাস,মাগুরা জেলা প্রতিনিধি:
মাগুরায় শোকদিবস পালনকে কেন্দ্র করে মাগুরা সদর উপজেলা মাগুরার শ্রীপুর উপজেলায় হামলায় ইউনিয়ন পরিষদের (ইউপি) এক সদস্যসহ তিনজন আহত হয়েছেন। গতকাল মঙ্গলবার রাত নয়টার দিকে উপজেলার শ্রীকোল ইউনিয়নের ছোনগাছা দোসতিনা এলাকায় এ ঘটনা ঘটে। এ ঘটনায় ইউপি নির্বাচনে আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী হিসেবে জয় পাওয়া এক চেয়ারম্যানের গ্রেপ্তারের দাবিতে মাগুরা শহরের ভায়না মোড় এলাকায় সড়ক অবরোধ করেন ছাত্রলীগ, যুবলীগসহ অঙ্গসংগঠনের নেতা-কর্মীরা। এতে গতকাল রাত ১১টা থেকে প্রায় এক ঘণ্টা ঢাকা-খুলনা মহাসড়কে যান চলাচল বন্ধ ছিল। আহত ইউপি সদস্যের নাম চাঁদ আলী সরদার (৩৭) তিনি শ্রীকোল ইউনিয়নের ৭ নং ওয়ার্ডের সদস্য ও ইউনিয়ন যুবলীগের সহ-সভাপতি। স্থানীয় সুত্রে জানা যায় চাঁদ আলী ও ওবায়দুলকে রাতে ঢাকায় পাঠানো হয়েছে, এবং মাকসুদুল মাগুরা ২৫০ সয্যাবিশিষ্ট ভর্তি আছেন।





