কক্সবাজারের উখিয়ায় ৭৩ হাজার ইয়াবাসহ আটক ২

উখিয়া (কক্সবাজার) প্রতিনিধি:

কক্সবাজারের উখিয়ায় ৭৩ হাজার পিস ইয়াবাসহ দুইজনকে আটক করেছে বর্ডার গার্ড ব্যাটালিয়ান (বিজিবি)। উদ্ধারকৃত মাদকের মূল্য দুই কোটি ঊনিশ লক্ষ টাকা বলে বিজিবি জানিয়েছেন।

আটককৃতরা হলো উখিয়ার চাকবৈঠা গ্রামের আবুল হাসেম চৌধুরীর ছেলে মোহাম্মদ নুরুজ্জামান প্রকাশ বাহাদুর (২৮)ও একই গ্রামের রশিদ আহমদের ছেলে মো:ইউনুস(২৮)। আটককৃতদের উখিয়া থানায় সোর্পদ্দ করা হয়। শনিবার রাত পৌন বারোটার দিকে উখিয়ার রাজাপালং ইউনিয়নের পূর্ব দিঘীলিয়া কাশেমের ভিটা থেকে আটক করেন। ৩৪ বিজিবির অধিনায়ক কর্ণেল মোহাম্মদ মেহেদী হোসাইন কবির স্বাক্ষরিত এক প্রেস নোটে এ তথ্য জানানো হয়।

এ ব্যাপারে উখিয়া থানার ওসি শেখ মোহাম্মদ আলী বলেন, আটককৃত দুইজনকে কক্সবাজার জেলহাজতে প্রেরণ করা হয়।


কক্সবাজারের উখিয়ায় ৭৩ হাজার ইয়াবাসহ আটক ২

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Stay Connected

0FansLike
3,912FollowersFollow
0SubscribersSubscribe
- Advertisement -spot_img

Latest Articles