নাটোরের গুরুদাসপুরে লাইসেন্স নবায়ন না থাকায় ক্লিনিক বন্ধ

0
97

গুরুদাসপুর (নাটোর) প্রতিনিধি:

নাটোরের গুরুদাসপুর পৌরসদরের চাঁচকৈড় বাজারের আলপনা ক্লিনিক-২ এর লাইসেন্স নবায়ন না থাকায় বন্ধ করে দেওয়া হয়েছে। বুধবার (৩১ আগস্ট) বেলা সাড়ে
১০টায় উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মুজাহিদুল ইসলাম ওই ক্লিনিক বন্ধ করে দেন। এসময় স্যানিটারী ইন্সপেক্টর মাধব কুমার দাস, হেল্থ
ইন্সপেক্টর আাব্দুর রহিম উপস্থিত ছিলেন।

ডা. মুজাহিদুল ইসলাম বলেন, ক্লিনিকটিতে অনেক ত্রুটি রয়েছে এবং লাইসেন্স নবায়ন না থাকায় বন্ধ করে দেওয়া হয়েছে।

এব্যাপারে মুঠোফোনে যোগযোগ করা হলে ক্লিনিক মালিক মো. আলাল উদ্দিন বলেন, এসব মিথ্যে এবং ক্লিনিক বন্ধ হয়নি বলেই মোবাইল ফোন বন্ধ করে দেন।

সিদ্দিকুর রহমান, শরিফুল ইসলামসহ স্থানীয় অনেকেই বলেন, ইতিপূর্বে অনিয়ম থাকায় আলপনা ক্লিনিক-১ সিলগালা করে দেওয়া হয়েছে। এই ক্লিনিকে ভুল
অপারেশনে রোগীর মৃত্যুর অভিযোগও রয়েছে। অনেক কিছু ধামাচাপা দিয়ে এসব ক্লিনিক ব্যবসা করে চলছে। নোংরা এবং অনিয়মে ভরা ক্লিনিকগুলো স্থায়ীভাবে
বন্ধ করে দেওয়াই উচিৎ।#


নাটোরের গুরুদাসপুরে লাইসেন্স নবায়ন না থাকায় ক্লিনিক বন্ধ

Share this news as a Photo Card

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here