ঘোড়াঘাটে ভিজিডি’র চাল বিতরণ কর্মসূচির উদ্বোধন

0
100

মোঃ কাফি হোসেন,ঘোড়াঘাট (দিনাজপুর) প্রতিনিধি:

শেখ হাসিনার বাংলাদেশ, ক্ষুধা হবে নিরুদ্দেশ’ এই পতিপাদ্যকে সামনে রেখে দিনাজপুরের ঘোড়াঘাটে ভিজিডি’র চাল বিতরণ কর্মসূচির উদ্বোধন করা হয়েছে।

বুধবার (৩১ আগস্ট) দুপুরে উপজেলার ৪নং ইউনিয়ন পরিষদে ৩৮৭ জন অসহায়, হতদরিদ্র ভিজিডি কার্ডধারীদের মাঝে ৩০ কেজি করে চাল বিতরণ করেন অত্র ইউনিয়ন পরিষদের চেয়ারম্যন আসাদুজ্জামান ভুট্টু।

এ সময় উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা আজিজুল রহমান, খাদ্য কর্মকর্তা আতোয়ার হোসেন, অত্র ইউনিয়ন পরিষদের সকল ইউপি সদস্যগণ সহ অনেকে উপস্থিত ছিলেন।


ঘোড়াঘাটে ভিজিডি’র চাল বিতরণ কর্মসূচির উদ্বোধন

Share this news as a Photo Card

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here