ত্রিমুখী সংর্ঘষে মোটরসাইকেল আরোহী নিহত

মোঃ জসিম উদ্দিন খান,কুলিয়ারচর (কিশোরগঞ্জ) প্রতিনিধি:

কিশোরগঞ্জের কটিয়াদীতে তেলবাহী লরি ট্যাংকারের সঙ্গে মোটরসাইকেল ও অটোরিকশার ত্রিমুখী সংঘর্ষে একজন নিহত ও একজন আহত হয়েছেন। নিহত ব্যক্তি হলেন মোটরসাইকেল আরোহী মো. রুবেল (৩৫)। তিনি কটিয়াদী উপজেলার বনগ্রাম ইউনিয়নের নোয়াগাঁও গ্রামের আবু তাহের এর ছেলে। তিনি এফ এইচ পি (এনজিও) এর সিনিয়র এরিয়া হিসাবরক্ষক হিসাবে কর্মরত ছিলেন ।

গতকাল বৃহস্পতিবার (৮ সেপ্টেম্বর) সন্ধ্যায় কিশোরগঞ্জ-ভৈরব আঞ্চলিক মহাসড়কের মধ্যপাড়া এলাকায় দুর্ঘটনাটি ঘটে। এ দুর্ঘটনায় গুরুতর আহত হয়েছেন উপজেলার বনগ্রাম ইউনিয়নের জামষাইট গ্রামের অটোরিকশা চালক মনছুর আলী (৫০)।

স্থানীয়রা জানান, ভৈরব থেকে কিশোরগঞ্জগামী তেলবাহী লরি ট্রাকটি মধ্যপাড়া এলাকায় পৌঁছলে নিয়ন্ত্রণ হারিয়ে বিপরীত দিকে চলে গিয়ে মোটরসাইকেল ও অটোরিকশার সাথে সংর্ঘষের ঘটনা ঘটায়। এ সময় মোটরসাইকেলটি তেলবাহী লরির চাকার নিচে চলে যায় ও মোটরসাইকেল আরোহী রুবেল মিয়া ছিটকে পাশ্ববর্তী ডোবায় পড়ে যায়। পরে গুরুতর আহত অবস্থায় মোটরসাইকেল আরোহী মো. রুবেল ও অটোরিকশা চালক মনছুর আলীকে উদ্ধার করে কটিয়াদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। আশঙ্কাজনক অবস্থায় থাকায় রুবেলকে উন্নত চিকিৎসার জন্য ভাগলপুর জহুরুল ইসলাম মেডিকেল কলেজ ও হাসপাতালে নিয়ে যাওয়ার পথে তার মৃত্যু হয়।
কটিয়াদী হাইওয়ে থানার ইনচার্জ মো. নজরুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ঘাতক তেলবাহী লরি ট্যাংকারটি আটক করা হয়েছে। তবে লরি ট্রাকটির চালক ও হেলপার পালিয়ে গেছে।


ত্রিমুখী সংর্ঘষে মোটরসাইকেল আরোহী নিহত

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Stay Connected

0FansLike
3,912FollowersFollow
0SubscribersSubscribe
- Advertisement -spot_img

Latest Articles