
শাহরিয়ার রহমান শফি,বিয়ানীবাজার (সিলেট) প্রতিনিধি:
ছাত্র জমিয়ত বাংলাদেশ বিয়ানীবাজার উপজেলা শাখার সাবেক সহ-সভাপতি ইতালি প্রবাসী জমিয়ত নেতা মাও.আশফাক আহমদ পারিবারিক এক সফরে বাংলাদেশে আসলে বৃহস্পতিবার ১৫ সেপ্টেম্বর বাদ মাগরিব দক্ষিণ বাজারস্থ দলীয় কার্যালয়ে ছাত্র জমিয়ত বিয়ানীবাজার উপজেলা শাখার পক্ষ থেকে এক সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়।
অনুষ্টানে ছাত্র জমিয়ত বিয়ানীবাজার উপজেলা শাখার সভাপতি হা.আব্দুল্লাহ এর সভাপতিত্ব ও সাধারণ সম্পাদক জাহিদ আহমদের পরিচালনায় সভার শুরুতে মহাগ্রন্থ আল কোরআন থেকে তেলাওয়াত করেন কার্যকরী পরিষদের সদস্য আব্দুল আলিম।
সংবর্ধনা অনুষ্টানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন সাবেক ছাত্রনেতা ও উপজেলা যুব জমিয়ত সভাপতি মাওলানা তুফায়েল আহমদ।
বক্তব্য রাখেন জেলা ছাত্র জমিয়ত সভাপতি আব্দুল হামিদ খান,সাবেক ছাত্রনেতা ও উপজেলা যুব জমিয়তের সাধারণ সম্পাদক দিলাওয়ার হুসাইন।
“বৃ্ষ্টি উপেক্ষা করে”মেহমান ও কর্মীবৃন্দের উপস্থিতিতে নেতৃবৃন্দ সকলকে শোকরিয়া জানান। পরে সাবেক ছাত্রনেতা মাওলানা আশফাক আহমদকে বিশেষ সম্মাননা ক্রেস্ট প্রদান করেন উপস্থিত সদস্যবৃন্দ।
সংবর্ধিত অথিতি মাও.আশফাক আহমদ বলেন-হক একটি দল হলো জমিয়ত। জমিয়তের সদস্য হওয়া সত্যিই গর্বের বিষয়। এ সময় উপস্থিত ছিলেন
সাবেক ছাত্রনেতা আব্দুল্লাহ মামুন,সাইদ বিন এখলাস,
উপজেলা যুব জমিয়তের পাঠাগার সম্পাদক কামরুল হক,ছাত্রনেতা আজহারুল ইসলাম,শাখা সাংগঠনিক সম্পাদক সিদ্দিক আলম,
শেওলা ইউনিয়ন ছাত্র জমিয়ত সভাপতি শাহিদ আহমদ,মুল্লাপুর ইউনিয়ন ছাত্র জমিয়ত সহ-সভাপতি রেজাউল করিম,
পৌর ছাত্র জমিয়তের সাধারণ সম্পাদক আসাদুজ্জামান,সহ-সাধারণ শাহরিয়ার রহমান প্রমুখ।
পরিশেষে দেশ ও প্রবাসীদের কল্যাণ কামনা করে মোনাজাত করেন যুব জমিয়ত বিয়ানীবাজার উপজেলার সভাপতি মাও.তুফায়েল আহমদ।













