মামলার ২৪ ঘন্টার মধ্যে চাঞ্চল্যকর নৃশংস হত্যার রহস্য উদঘাটন, ভিকটিমের মোবাইল ফোন উদ্ধার

বিশেষ প্রতিনিধি ভূরুঙ্গামারী:

১। সোনার বাংলা গড়ার প্রত্যয়ে একটি সুখী, সমৃদ্ধ ও শান্তিপূর্ন সমাজের লক্ষ্যে সম্মানিত নাগরিকদের টেকসই নিরাপত্তা নিশ্চিত করতে আইনের আলোকে দিবারাত্র কঠোর পরিশ্রম করে যাচ্ছে বাংলাদেশ পুলিশ। শুধু সংঘটিত অপরাধ দমনই নয়, নিয়ন্ত্রন, তদন্ত সহ অপরাধ নিবারনে সার্বক্ষণিক ভাবে কাজ করে যাচ্ছে বাংলাদেশ পুলিশ।
May be an image of text that says "উদ্ধারকৃত মোবাইল ফোন 1O ૯ 38 44 獲 24 2 5 X SYMPHONY c 1 V"
২। এরই ধারাবহিকতা গত ১২ সেপ্টেম্বর ২০২২ তারিখ রাত আনুমানিক ১০ ঘটিকা হতে রাতের যে কোন সময়ে গলায় রশি প্যাচিয়ে ভ্যান চালক রতন মিয়া (২৮) কে হত্যা করে লাশের কোমরে প্লাস্টিকের বস্তা প্যাচিয়ে বালুর বস্তার সাথে বেধে দুধকুমার নদীতে ফেলে দেয়। ১৬ সেপ্টেম্বর ২০২২ তারিখ লাশ ভেসে উঠার খবর পেয়ে ভূরুঙ্গামারী থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে মৃতদেহের সুরতহাল রিপোর্ট তৈরি করেন এবং মৃতদেহটি ময়নাতদন্তের জন্য সিভিল সার্জন কুড়িগ্রাম বরাবর প্রেরণ করেন। পুলিশের তাৎক্ষনিক প্রচেষ্টায় পরিবারের লোকজন লাশ সনাক্ত করে থানায় এজাহার দাখিল করে। পরবর্তীতে ভূরুঙ্গামারী থানা পুলিশের প্রাথমিক ও তাৎক্ষনিক তদন্তে চাঞ্চল্যকর নৃশংস হত্যাকান্ডের মূল রহস্য উদঘাটন ও মামলা রুজুর ২৪ ঘন্টার মধ্যে কুড়িগ্রাম জেলার, ভূরুঙ্গামারী থানার, হেলোডাঙ্গা গ্রামের মোঃ আলতাফুর (৩৮) কে ১৮ সেপ্টেম্ব ২০২২ তারিখ গ্রেফতার করে। আসামীর নিকট থেকে ভিকটিমের মোবাইল ফোন উদ্ধার করা হয়। গ্রেফতারকৃত আলতাফুর ভূরুঙ্গামারী থানার ২০০৯ সালের একটি হত্যা মামলার এজাহার নামিয় আসামী। আসামীর স্বীকারোক্তি মোতাবেক সহযোগী আসামীব কুড়িগ্রাম জেলার,ভূরুঙ্গামারী থানার,চর বারুইটারী গ্রামের মোঃ আসাদুল হক (৩৫), কে গ্রেফতার করা হয়।
৩। টেকসই নিরাপত্তা নিশ্চিত করনার্থে সম্মানিত নাগরিকদের পাশে সদা জাগ্রত কুড়িগ্রাম জেলা পুলিশ।

মামলার ২৪ ঘন্টার মধ্যে চাঞ্চল্যকর নৃশংস হত্যার রহস্য উদঘাটন, ভিকটিমের মোবাইল ফোন উদ্ধার

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Stay Connected

0FansLike
3,912FollowersFollow
0SubscribersSubscribe
- Advertisement -spot_img

Latest Articles