মাদারীপুরের ডাসারে বৃক্ষপ্রেমী শামিম একজন সফল উদ্যোক্তা।

0
323

মাদারীপুর জেলা প্রতিনিধি:

মাদারীপুরের ডাসার উপজেলার বালিগ্রাম ইউনিয়নের আটিপাড়া গ্রামে মোঃ শামিম হাওলাদার,পিতা মৃত হাজী আলমগীর হাওলাদার, সাং- আটিপারা পোঃ মোর্শেদাবাদ, ডাসার, মাদারীপুরে মীর আব্দুস সামাদ ও মীর আবুল কালাম এর কাছ থেকে ক্রয়কৃত সম্পত্তির
উপর বৃক্ষ রোপন করে আসছে। উদ্যোক্তা শামিম হওলাদার জানান যে,আজিমনেছা, সর্ব সাং- ডাসার ও মীর আব্দুস সামাদ , মীর আবুল কালাম এদের নিকট থেকে মোট ১৬ শতাংশ জায়গা আমি দলিলমূলে নিজ নামে ক্রয় করি ৫/১১/২০১৮ ইং তারিখ, যাহার জে এল নং ০২,খতিয়ান নং ৯৩, দাগ নং ৬৬০ উল্লেখিত সম্পত্তি আমার নামে মিউটিশন করা হয় ।

নতুন মিউটেশন অনুযায়ী খতিয়ান নং ৬৪৪ , নতুন দাগ নং ৬৪২। উল্লেখিত জায়গায় আমি বিভিন্ন ধরনের ফলজ, বনজ বৃক্ষ রোপন করি । তার ভিতর উল্লেখযোগ্য মেহের গনি ২৫ টি, লেবু ৬ টি, কাঁঠাল গাছ ৬ টি, লটকন গাছ১টি,আম গাছ ১ টি, জামবুরা ১টি। স্থানীয় লোকজনের সাথে কথা বলে জানা যায় যে, শামিম হাওলাদার উপরোক্ত জমি আজিমননেছা ও মীর আঃ ছামাদ ও মীর আবুল কালামের কাছ থেকে দলিলমূলে ক্রয় করে উল্লখিত জায়গায় ৪ শতাংশের উপর ১২-০৮-২০২২ তারিখ থেকে ফলজ, বনজ উদ্ভিদ রোপন করে আসছে। সে আরও জানান উক্ত জায়গায় উদ্ভিদ রোপন করার প্রধান উদ্দেশ্য হচ্ছে ঝড়,বন্যা ও প্রাকৃতিক দূর্যোগের হাত থেকে পরিবেশকে রক্ষা করা,অনান্যরা ও যদি এই কাজে আগ্রহ প্রকাশ করে তা হলে আমরা সবাই ভবিস্যৎতে লাভবান হতে পারবো বলে আমি মনে করি এবং একটা সুন্দর পরিবেশ তৈরি করতে সক্ষম হবো।


মাদারীপুরের ডাসারে বৃক্ষপ্রেমী শামিম একজন সফল উদ্যোক্তা।

Share this news as a Photo Card

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here