
যশোর জেলা প্রতিনিধি:
যশোর জেলা গোয়েন্দা (ডিবি) র তিনটা সফল অভিযান এ প্রচুর পরিমানে মাদক সহ দুই জন গেফতার।
২১ শে সেপ্টেম্বর ডিবি যশোরের এসআই(নিঃ)/ মোঃ হামিদুর রহমান, এএসআই(নিঃ)/ গৌরাঙ্গ কুমার মন্ডল, এএসআই(নিঃ)/ রঞ্জুন কুমার বসু, এএসআই (নিঃ) শেখ কামরুল আলম, এএসআই(নিঃ)/ ইপি বালা, ও ফোর্সের সমন্বয়ে একটা চৌকস টিম কোতয়ালী থানা এলাকায় অভিযান পরিচালনা করে উক্ত তারিখ ১৪.৩০ ঘটিকায় যশোর কোতয়ালী মডেল থানাধীন জেল রোড ঘোপ সাকিনস্থ পিলু খানা রোডস্থ জনৈক আঃ আজিজ এর বসত বাড়ির সামনে হতে ১। মোছাঃ মনিকা বেগম (৩৩), স্বামী মোঃ রিপন শিকদার, পিতা- মোঃ আনছার আলী, সাং-ঘোপ পিলু খানা রোড, থানা-কোতয়ালী, জেলা-যশোর কে ১৫ বোতল ফেনসিডিল সহ গ্রেফতার করেন।
উদ্ধারকৃত আলামতের মূল্য অনুমান ৩৭,০০০/-টাকা।
এ সংক্রান্তে এএসআই(নিঃ)/ গৌরাঙ্গ কুমার মন্ডল বাদী হয়ে কোতয়ালী থানায় এজাহার দায়ের করেন।
এ ছাড়া আরেক অভিযানে – ডিবি যশোরের এসআই(নিঃ)/ মোঃ সোলায়মান আক্কাস, এসআই(নিঃ)/ শেখ আবু হাসান, এএসআই(নিঃ)/৩৭২ মোঃ নাজমুল ইসলাম,, ও ফোর্সের সমন্বয়ে একটা চৌকস টিম কোতয়ালী থানা এলাকায় অভিযান পরিচালনা করিয়া উক্ত তারিখ ১৩.৩০ ঘটিকায় যশোর কোতয়ালী মডেল থানাধীন পুরাতন কসবা সাকিনস্থ জনৈক সুফিয়া খাতুন, স্বামী-আতাউর রহমান এর বসত বাড়ির সামনে পাকা রাস্তার উপর হতে আসামী ১। মোঃ নাহিদ শেখ(৩২), পিতা-মৃত তমু শেখ @ আব্দুল গফুর, সাং-পুরাতন কসবা কাজীপাড়া জনৈক কাজী হাবিবুর রহমান (পশু ডাক্তার) এর বাড়ির ভাড়াটিয়া, থানা-কোতয়ালী, জেলা-যশোর কে ৫০০ গ্রাম গাঁজাসহ গ্রেফতার করেন।
উদ্ধারকৃত আলামতের মূল্য অনুমান ১৫,০০০/-টাকা।
এ সংক্রান্তে এএসআই(নিঃ)/ শফিউর রহমান বাদী হয়ে কোতয়ালী থানায় এজাহার দায়ের করেন।
অন্য একটি অভিযানে ডিবি যশোরের এসআই(নিঃ)/ মোঃ সোলায়মান আক্কাস, এসআই(নিঃ)/ শেখ আবু হাসান, এএসআই(নিঃ)/৩৭২ মোঃ নাজমুল ইসলাম,, ও ফোর্সের সমন্বয়ে একটা চৌকস টিম কোতয়ালী থানা এলাকায় অভিযান পরিচালনা করে উক্ত তারিখ ১৫.৩০ ঘটিকায় যশোর কোতয়ালী মডেল থানাধীন জনৈক মনোয়ারা বেগম, স্বামী মৃত আবুল শেখ, সাং-রেলগেট পশ্চিমপাড়া এর বসতবাড়ির উঠান হতে আসামী ১। মনোয়ারা বেগম(৫৫), স্বামী-মৃত আবুল শেখ, সাং-রেলগেট পশ্চিম পাড়া, থানা-কোতয়ালী মডেল, জেলা-যশোর কে ৪০ পিচ ইয়াবা ট্যাবলেট সহ গ্রেফতার করেন।
উদ্ধারকৃত আলামতের মূল্য অনুমান ১২,০০০/-টাকা।
এ সংক্রান্তে এসআই(নিঃ)/ মোঃ সোলায়মান আক্কাস বাদী হয়ে কোতয়ালী থানায় এজাহার দায়ের করেন।













