ঠাকুরগাঁওয়ে ছাগল চুরির ঘটনায় সংবাদ সম্মেলন করে যুবলীগ নেতাকে স্থায়ী ভাবে বহিস্কার।

0
131

সাইমন হোসেন,বিশেষ প্রতিনিধি ঠাকুরগাও:

ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জ পৌর যুবলীগের ধর্ম বিষয়ক সম্পাদক হাবিবুল্লাহ হাবীবকে ছাগল চুরির ঘটনায় দলের সকল পদ থেকে স্থায়ী ভাবে বহিস্কার করা হয়েছে।

মঙ্গলবার (৪ অক্টোবর) দুপুরে পীরগঞ্জ প্রেসক্লাব এক সংবাদ সম্মেলনের মাধ্যমে ওই নেতাকে বহিষ্কার করেন স্থানীয় যুবলীগ নেতারা।

পীরগঞ্জ পৌর আওয়ামী যুবলীগের আয়োজনে সংবাদ সম্মেলন ও প্রেস বিজ্ঞাপ্তিতে জানানো হয়, সংগঠনের বহির্ভুত কর্মকান্ডে ও দলের ভাবমুর্তি নষ্ট করার অভিযোগে তাকে স্থায়ী ভাবে বহিস্কার করা হয়েছে।

এ সময় উপস্থিত ছিলেন পীরগঞ্জ উপজেলা কৃষকলীগের সভাপতি আব্দুল জলিল, উপজেলা যুবলীগের সভাপতি খোরশেদ আলম মোল্লা, সহ-সভাপতি আব্দুল জলিল জুয়েল, ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক সুমন মন্ডল, সংস্কৃতি বিষয়ক সম্পাদ দুলাল সরকার, পৌর যুবলীগের ভারপ্রাপ্ত সভাপতি ইলিয়াস আলী ছুটু, সাধারণ সম্পাদক শাহজালাল বাবু, সাংগঠনিক সম্পাদক রুবেল রানা, আফজাল হোসেন, যুবলীগ নেতা কামরুজ্জামান দুলাল, উপজেলা ছাত্রলীগের সহ-সভাপতি তানভির হোসেন মিঠু সহ দলের অন্যান্য নেতারা।

উল্লেখ যে, যুবলীগ নেতা হাবীব ও তার সহযোগী আরো দুজন মিলে উপজেলার মহেশপুরের আম বাগান থেকে পিকনিকের জন্য একটি ছাগল তাদের মোটরসাইকেলে তুলে নিয়ে পালিয়ে যাওয়া সময় রবিবার দুপুরে (২ অক্টোবর) রানীশংকৈল উপজেলার নেকমরদ বাজারে ধরা পড়ে এবং জনতা তাদের গন পিটুনি দেয়। যার একটি ভিডিও ক্লিপ নেট দুনিয়ায় ভাইরাল হয়।


ঠাকুরগাঁওয়ে ছাগল চুরির ঘটনায় সংবাদ সম্মেলন করে যুবলীগ নেতাকে স্থায়ী ভাবে বহিস্কার।

Share this news as a Photo Card

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here