
মোঃ ইসমাইল হোসেন ফরিদ,পরশুরাম (ফেনী) প্রতিনিধি:
পরশুরাম পল্লী বিদ্যুৎ অফিসের অনিয়ম লোডশেডিং বিরুদ্ধে সংগ্রাম পরিষদ গঠন করতে ও ৬ দফা দাবি জানিয়ে ফেসবুকে পোস্ট দিয়েছেন, সাবেক ১ নং মির্জানগর ইউনিয়ন পরিষদের ইউপি সদস্য ফারুক মেম্বার, তিনি লিখেন প্রিয় মির্জানগর ইউনিয়ন বাসি আমরা পরশুরাম পল্লি বিদুৎ অফিসের অনিয়ম ও সেচ্ছাচারিতার বিরুদ্ধে একটা সংগ্রাম পরিষদ গঠন করতে চাই
আমাদের উল্লেখ যোগ্য দাবী গুলো হলো
১/ মাননীয় প্রধানমন্ত্রীর ঘোষণা অনুযায়ী নির্দিষ্ট সময় লোডশেডিং দিতে হবে।
২/ সরকারের ঘোষণা অনুযায়ী ৩/৪ ঘন্টার বেশী লোডশেডিং দেওয়া যাবে না
৩/ছেলে মেয়েদের পড়া লেখার কথা চিন্তা করে
সন্ধ্যা হতে অন্তত রাত ৯ টা পর্যন্ত লোডশেডিং দেওয়া যাবে না।
৪/ দিনে কখন কখন লোডশেডিং দেওয়া হবে আমাদের সময় বেঁধে জানিয়ে দিতে হবে।
৫/ বিভিন্ন সময় বিদুৎ গ্রাহকের সাথে বিদুৎ অফিস জটিল জটিল আইন দেখায় যা সাধারণ গ্রাহক হয়রানির স্বীকার হয়, সাধারণ গ্রাহকের সমস্যা দ্রুত নিষ্পত্তি করতে হবে।
৬/উপরের দাবি গুলো পূরণ না হলে আমরা এক যোগে বিদুৎ বিল পরিশোধ বয়কট করবো।
উপরের শর্ত গুলোর সাথে যারা যারা একমত হবেন তারা আগামীকাল আমাদের সেচ্ছাসেবকদের গণস্বাক্ষর কাগজে স্বাক্ষর করবেন।
আসুন পরশুরাম পল্লি বিদুৎ অফিসের অনিয়ম ও সেচ্ছাচারিতার বিরুদ্ধে রুখে দাঁড়ান।





