ঘোড়াঘাটে আদিবাসী কিশোরীকে ধর্ষণের অভিযোগে গ্রেপ্তার ১

মোঃ কাফি হোসেন,ঘোড়াঘাট (দিনাজপুর) প্রতিনিধি:

দিনাজপুরের ঘোড়াঘাটে আদিবাসী এক কিশোরী (১৮) ধর্ষণের শিকার হয়েছে।ধর্ষণের অভিযোগে উপজেলার বেলওয়া,ছয়ঘাটির মোঃ নূর ইসলাম  উজ্জল(২৬) নামের এক জনকে গ্রেপ্তার করেছে থানা পুলিশ।সে ওই গ্রামের আজিজারের ছেলে।

মঙ্গলবার (১১ অক্টোবর) দুপুর ১টা ৫০মিনিটে উপজেলার ছয়ঘাটি- বেলওয়া নামক স্থানে এঘটনা ঘটে।এসময় ধর্ষণের শিকার কিশোরীর মা বাদী হয়ে দুই জনের নাম উল্লেখ করে একটি মামলা রুজু করেন।

মামলা সূত্রে জানা যায়,ধর্ষণের শিকার ওই কিশোরী ভোটার হওয়ার জন্য ঢাকা থেকে সে দিনই সকাল নয় টায় নিজ গ্রামে আসে।পরে ভোটার হওয়ার জন্য দুপুর নাগাদ ২নং পালশা ইউনিয়ন পরিশোধের দিকে রওনা হলে, পথিমধ্যে দুই জন দুর্বৃত্ত ফাঁকা রাস্তায় একা পেয়ে ওই কিশোরীকে মুখ বেঁধে রাস্তার পাশে ধানের জমিতে পালাক্রমে ধর্ষণ করে ফেলে রেখে পালিয়ে যায়। ওই কিশোরী বাড়িতে এসে তার মাকে ঘটনা জানালে পরে তা এলাকায় জানাজানি হয়ে যায়।

ঘোড়াঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু হাসান কবির জানান,ভুক্তভোগীকে উদ্ধার করে থানায় আনা হয়েছে।আজ তাকে শারিরিক পরীক্ষার জন্য ওয়ান স্টপ ক্রাইসিস সেন্টারে পাঠানো হয়েছে।দুই জনের নাম উল্লেখ করে তার মা একটি মামলা রুজু করেছেন।ঘটনার সাথে জড়িত এক জন কে গ্রেপ্তার করতে সক্ষম হয়েছি।অন্যজন কে আটকের জন্য অভিযান অব্যাহত আছে।গ্রেপ্তারকৃত আসামিকে কে আজ বুধবার বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।


ঘোড়াঘাটে আদিবাসী কিশোরীকে ধর্ষণের অভিযোগে গ্রেপ্তার ১

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Stay Connected

0FansLike
3,912FollowersFollow
0SubscribersSubscribe
- Advertisement -spot_img

Latest Articles