
কবি – সাগর শাহ্
মা আমার শাড়ি বুনে
আমি বন্ধি ঘরের কোনে।
দেখে কত স্বপ্ন,
দূর বহুদূর সাত সমুদ্রোর
মা যে আমার কি মধুর।
কত কষ্ট করতে দেখছি মা কে।
তাও আমায় যেন আঁচলে রাখে।
আজ ও কত আদরে ডাকে।
জানি না আমি কি দিবো
কি দিতে পারবো আমার মা কে।
খোদার কাছে দোয়া করি
মা কে যেন একটু সুখী
রাখতে পারি।
মা এই আমার বসত বাড়ি।
তার আঁচল ধরেই যেন হাঁটি চলি।
আমি তার কাছে অনেক ঋণী
সে যে আমার মা জননী।
কথা দিলাম প্রতিজ্ঞা করলাম
এক দিন তোমার মুখে হাসি ফুটাইব
আমি জানি,
তোমার আদর্শ যেন বুকে লালন করি
আমি বাঁচি কিংবা মরি।
তুমি যে আমার মা জননী





