ভূরুঙ্গামারীতে গরুর খামারে অগ্নিকাণ্ডে গরুসহ প্রায় ১২ লক্ষ টাকার ক্ষয়ক্ষতি।

রোকনুজ্জামান রোকন,কুড়িগ্রাম জেলা প্রতিনিধি:

কুড়িগ্রামের ভূরুঙ্গামারী উপজেলার চর ভূরুঙ্গামারী ইউনিয়নের ভাওয়ালগুড়ি গ্রামের ছবর উদ্দিনের পুত্র সবুজ মিয়ার একটি গরুর খামারে এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। এতে প্রায় ১২ লক্ষ টাকার ক্ষতি হয়েছে।

প্রত্যক্ষদর্শীরা জানান, সোমবার (১৭ অক্টোবর) সন্ধ্যা ৬.৩০ মিনিটে সবুজ মিয়ার গরুর খামারে মশা মারার কয়েলের আগুনে এ ঘটনা ঘটে। পরবর্তীতে আগুন ছড়িয়ে পরলে প্রতিবেশীরা আগুন দেখতে পায়। খামারি সবুজ মিয়া বলেন, ঘটনার সময় তিনি বাড়িতে ছিলেন না খবর পেয়ে দ্রুত বাড়িতে এসে দেখি প্রতিবেশিরা আগুন নিভানোর চেষ্টা করছে। পরে আগুন নিয়ন্ত্রণে আসলেও খামারে থাকা ৯ টি বিদেশি ফ্রিজিয়ান জাতের গরুর মধ্যে ৩ টি গাভী মারা যায়। অন‍্য একটি গরু মারাত্মক দগ্ধ হয়ে মুমূর্ষু অবস্থায় আছে। সেটাও হয়তো বাঁচবে না । এছাড়াও একটি ঘর ও গরু রাখার সেট গুলো পুড়ে ভস্মীভূত হয়ে যায়। এতে প্রায় মোট ১২ লক্ষ টাকার ক্ষতি হয়েছে।

উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তা শামীমা আক্তার জানান, ঘটনা শুনে রাতেই মেডিকেল টিম পাঠিয়েছিলাম। এখন আমি ঘটনাস্থল পরিদর্শনে এসেছি। ভূরুঙ্গামারী থানার ওসি আলমগীর হোসেন জানান, ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। এ বিষয়ে থানায় একটি সাধারণ ডায়রি করা হয়েছে।


ভূরুঙ্গামারীতে গরুর খামারে অগ্নিকাণ্ডে গরুসহ প্রায় ১২ লক্ষ টাকার ক্ষয়ক্ষতি।

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Stay Connected

0FansLike
3,912FollowersFollow
0SubscribersSubscribe
- Advertisement -spot_img

Latest Articles