ভোলার তজুমদ্দিনে প্রধানমন্ত্রীর উপহার বিজিএফ কর্মসূচির চাল বিতরণ

0
95

মোঃ নুরুল ইসলাম,নির্বাহী সম্পাদক:

ভোলার তজুমদ্দিন উপজেলার ৪নং চাঁচড়া ইউনিয়নে মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার উপহার মেঘনা নদীনে মৎস আহরন নিষিদ্ধকালে ভিজিএফ কর্মসূচির আওতায় জেলে পরিবারের মাঝে ২৫ কেজি করে চাল বিতরণ করা হয়।

সোমবার (১৭ অক্টোবর) সকালে চাঁচড়া ইউনিয়ন পরিষদ প্রাঙ্গনে ১,২নং ওয়ার্ডের ভিজিএফ কার্ডধারী জেলেদের এ চাল বিতরণ কার্যক্রমের উদ্বোধন করেন চাঁচড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জনাব আবু তাহের মিয়া

চাঁচড়া ইউনিয়নের মোট ২৩ শ পরিবারের মাঝে ভিজিএফ কর্মসুচির চাল বিতরণ করা হচ্ছে। এসময় চাঁচড়া ইউনিয়ন আওয়ামীলীগের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। চাঁচড়া ইউপি চেয়ারম্যান আবু তাহের মিয়া বলেন, মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার উপহার ভিজিএফ কর্মসূচির চাল বিতরণ কার্যক্রমের উদ্বোধন করেছি। শতভাগ স্বচ্ছ ভাবে এবং স্বাস্থ্য বিধি মেনে চাল বিতরন কার্যক্রম পরিচালিত হচ্ছে

বাস্তবায়নে: উপজেলা প্রশাসন ও উপজেলা মৎস দপ্তর তজুমদ্দিন,ভোলা ৷


ভোলার তজুমদ্দিনে প্রধানমন্ত্রীর উপহার বিজিএফ কর্মসূচির চাল বিতরণ

Share this news as a Photo Card

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here