সুসম্পর্ক উৎপাদন সমৃদ্ধি ও শান্তি প্রতিষ্ঠার লক্ষ্যে ইসলামী শ্রমিক আন্দোলন খাগড়াছড়ি জেলার মতবিনিময় সভা অনুষ্ঠিত।

0
134

মুহাম্মদ রবিউল হোসেন,খাগড়াছড়ি সদর প্রতিনিধি:

১৮/১০/২০২২ রোজ মঙ্গলবার রাত ৮ টায় আইএবি খাগড়াছড়ি জেলা কার্যালয়ে ইসলামী শ্রমিক আন্দোলন জেলা সেক্রেটারি মুহাম্মদ আল-আমিন এর সঞ্চালনায় ও জেলা সিনিয়র সহ- সভাপতি মুহাম্মদ আব্দুল্লাহ আল-আরিফ এর সভাপতিত্বে অনুষ্ঠিত হয় ইসলামী শ্রমিক আন্দোলন খাগড়াছড়ি জেলা শাখার মতবিনিময় সভা। উক্ত মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইসলামী আন্দোলন বাংলাদেশ খাগড়াছড়ি জেলা সভাপতি হাফেজ মাওলানা দেলোয়ার হোসাইন এবং বিশেষ অতিথি ছিলেন ইসলামী শ্রমিক আন্দোলন খাগড়াছড়ি জেলার প্রধান উপদেষ্টা ও খাগড়াছড়ি সংসদীয় আসনের সাবেক এমপি প্রার্থী আব্দুল জব্বার গাজী।

প্রধান অতিথির বক্তব্যে হাফেজ দেলোয়ার হোসাইন বলেন,যে অধিকারগুলো বাস্তবায়ন হলে শ্রমিকের জীবনে ফিরে আসবে অনাবিল সুখ ও শান্তি,ফিরে পাবে তাদের মানবিক মর্যাদা, ন্যায্য অধিকার ও সার্বিক কল্যান।তন্মধ্যে উল্লেখযোগ্য কয়েকটি অধিকার হলো,ন্যায্য মুজুরী লাভের অধিকার,কাজের ধরন ও সময় নির্ধারণ করার অধিকার, অধিকতর সুবিধাজনক স্থানে গমনের অধিকার, মুজুরীর সাথে ক্ষেত্র বিশেষে লাভ্যাংশ পাবার অধিকার, স্বাস্থ্য সংরক্ষণের অধিকার,বাসস্থান লাভের অধিকার,অনিচ্ছাকৃত ক্ষতির দায়িত্ব থেকে অব্যাহতি লাভের অধিকারসহ চাকুরীকালীন নিরাপত্তা লাভের অধিকার ইত্যাদি।
উক্ত সভায় বিশেষ অতিথি আব্দুল জব্বার গাজি বলেন, শ্রমিকগনকে আমরা আমাদের ভাই মনে করতে হবে।তাঁরা শ্রমিক বলে তাদেরকে অবজ্ঞা বা অনিহা করা যাবে না।সুতরাং আমরা শ্রমিকদেরকে শ্রদ্ধা করবো।তাঁদেরকে সবসময় উৎসাহ্ উদ্দিপনায় রেখে সহানুবতি দেখাতে হবে।

উক্ত সভায় আরো বক্তব্য রাখেন, ইসলামী শ্রমিক আন্দোলনের খাগড়াছড়ি জেলা সহ-সভাপতি মোঃইউসুফ মিয়া,সহ-সাংগঠনিক সম্পাদক মোঃ জাহাঙ্গীর আলম,অর্থ ও প্রকাশনা সম্পাদক মোঃসুরুজ্জামাল হোসেন,শিল্প শ্রমিক বিষয়ক সম্পাদক মোঃইউনুছ মিয়া,হকার্স ও ভ্রাম্যমান শ্রমিক বিষয়ক সম্পাদক হাফেজ মোঃহেলাল।


সুসম্পর্ক উৎপাদন সমৃদ্ধি ও শান্তি প্রতিষ্ঠার লক্ষ্যে ইসলামী শ্রমিক আন্দোলন খাগড়াছড়ি জেলার মতবিনিময় সভা অনুষ্ঠিত।

Share this news as a Photo Card

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here