মাদারীপুরে চাঞ্চল্যকর হত্যা মামলায় ৩ জনের ফাসী, ৬ জনের যাবজ্জীবন কারাদণ্ড

মাদারীপুর জেলা প্রতিনিধি:

মাদারীপুরের চাঞ্চল্যকর আব্দুর রাজ্জাক হত্যা মামলায় ৩ আসামীকে মৃত্যুদণ্ড ও ৬ জনকে যাবজ্জীবন কারাদণ্ডের আদেশ দিয়েছেন আদালত।

বুধবার বিকেলে মাদারীপুর অতিরিক্ত জেলা ও দায়রা জজ আদালতের বিচারক লায়লাতুল ফেরদৌস এ মামলার রায় দেন। এসময় অপরাধ প্রমানিত না হওয়ায় হত্যা মামলায় ৫ জন আসামীকে খালাস প্রদান করা হয়েছে।

মৃত্যুদন্ডপ্রাপ্তরা হলেন, মাজারুল ইসলাম মজনু( ৫০), মাছিম শেখ (৪৮), জসিম শেখ (৪৫)। যাবজ্জীবনপ্রাপ্তরা হলেন, হোসেন হাওলাদার (৬০), মনজুর আলী (৫৬), সাইদুর হোসেন হাওলাদার (৫২), সূর্য মাতুব্বর (৫৫), ফয়েজ শেখ (৫৮), সুজাল মাতুব্বর (৬০)।

মামলার নথি থেকে জানা যায়, ২০০৩ সালের ১৯ অক্টোবর মাদারীপুর সদর উপজেলার শিরখাড়া ইউনিয়নের পুরাতন বাজার হাট বাজারে ইউপি নির্বাচনকে কেন্দ্র করে শিরখাড়া ইউনিয়নের চেয়ারম্যান মজিবুর রহমান হাওলাদারের মেঝো ভাই রাজ্জাক হাওলাদারকে প্রকাশ্যে দিবালোকে গুলি ও কুপিয়ে হত্যা করে রাজনৈতিক প্রতিপক্ষ লুৎফর খালাসী ও তার সমর্থকরা। এ ঘটনার ২০ অক্টোবর নিহতের স্ত্রী সেলিনা খানম বাদী হয়ে ২০ জনকে আসামী করে একটি হত্যা মামলা দায়ের করে। পরবর্তীতে এ ঘটনায় গত ২০০৫ সালের ৩ নভেম্বর মাদারীপুর সহকারী পুলিশ সুপার (সদর সার্কেল) মিজানুর রহমান ১৯ জনকে আসামী করে আদালতে অভিযোগ পত্র দাখিল করে। পরে বাদীপক্ষ মামলায় নারাজি দিলে আরো একজনকে আসামী অন্তর্ভুক্ত করা হয়। এসময় বিচারকাজ চলাকালে ৫ জন আসামী বন্দুকযুদ্ধে মারা যায় এবং আরো ৪ আসামী স্বাভাবিক মৃত্যুবরন করে।

মাদারীপুর পাবলিক প্রসিকিউটর (পিপি) মোঃ সিদ্দিকুর রহমান সিং বলেন, রাজ্জাক হাওলাদার হত্যা মামলায় দীর্ঘ ১৯ বছর যুক্তিতর্ক শেষে আদালত এই মামলায় ৩ জনের ফাসি, ৬ জনের যাবজ্জীবন কারাদন্ডের আদেশ দেয়। আমরা রাষ্ট্রপক্ষ এ রায়ে সন্তুষ্ট প্রকাশ করছি।


মাদারীপুরে চাঞ্চল্যকর হত্যা মামলায় ৩ জনের ফাসী, ৬ জনের যাবজ্জীবন কারাদণ্ড

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Stay Connected

0FansLike
3,912FollowersFollow
0SubscribersSubscribe
- Advertisement -spot_img

Latest Articles