
লেখক – ফারাহ্ শারমিন
আমি আঁধার কে ভালোবাসিনি
শুধু তোমাকে চাইবো বলে।
তুমি আলোগুলো সব এক লহমায়
নিভিয়ে গিয়েছো চলে।
আমি ব্যস্ত নাবিক
ক্লান্ত শ্রমিক
জীবনের পথে ঘাটে।
তুমি আঁধার দিয়েছো
আলোর ঠিকানা
নিভিয়ে নিজের হাতে!
আমি আঁধারকে ভালোবাসিনি
তোমার আলোর ঠিকানা পেতে।
তুমি আলো নিয়ে
শুধু খেলে গেলে
আমায় অথৈই আঁধারে রেখে।
আমি আঁধারকে ভালোবাসিনি
তোমার আলোগুলো ভালোবেসে।





