ঘোড়াঘাটে শত বছর বয়সী আমগাছ কাটা বন্ধ করে দিলো পুলিশ ৷

মোঃ কাফি হোসেন,ঘোড়াঘাট (দিনাজপুর) প্রতিনিধি:

দিনাজপুরের ঘোড়াঘাট উপজেলার সদর ওসমানপুর বাজারে প্রায় শত বছর বয়সের একটি আমগাছ কাটার সময় পুলিশের বাঁধায় বন্ধ করে দেয়া হয়েছে।

জানা যায়, গতকাল শুক্রবার বেলা ১০টায় ওসমানপুর বাজারের হাট চান্দিনা স্বত্বের জায়গায় প্রায় শত বছর বয়সী একটি বহু পুরাতন আমগাছ কাটার সময় উপজেলার চেংগ্রামের লেবার সরদার ছানা উদ্দিনের কাছে জানতে চাইলে তিনি বলেন, আমরা উপজেলা নির্বাহী কর্মকর্তা রাফিউল আলমের ডে-লেবার হিসাবে এই গাছটি কাটছি। পরে চর থেকে উঠে আসা ওই একই গ্রামের বাসিন্দা রাজ্জাক দেওয়ান নামের এক ব্যাক্তি সাংবাদিকদের সঙ্গে বাক বিতন্ডা করে এবং সে নিজেই আম গাছ কাটছেন বলে স্বীকার করেন।

এ ব্যাপারে নির্বাহী কর্মকর্তা রাফিউল আলমের সঙ্গে মুঠো ফোনে কথা বললে সে জানান, ওই আমগাছটি কাটার জন্য দিনাজপুর জেলা প্রশাসকের নিকট হতে অনুমতি নেয়া হয়েছে।
এ বিষয়ে ঘোড়াঘাট পৌর মেয়র আব্দুস ছাত্তার মিলনের সঙ্গে কথা বললে সে জানান, ওসমানপুর বাজারে বহু পুরাতন আম গাছটি কাটা হচ্ছে এ ব্যাপারে আমি কিছুই জানিনা।

বিষয়টি নিয়ে স্থানীয় সাংবাদিকবৃন্দ ঘোড়াঘাট থানায় খবর দিলে পুলিশ এসে গাছ কাটার অনুমতির কাগজপত্র না পেয়ে গাছটি কাটা বন্ধ করে দেন।

উল্লেখ্য, বাংলাদেশ সরকার ফলজ আমগাছ কাটা নিষিদ্ধ করে আইন পাশ করলেও তা মানা হচ্ছে না। এ ব্যাপারে এলাকার অভিজ্ঞ মহল উর্দ্ধতন কর্তৃপক্ষের সরেজমিনে তদন্ত করে আইনানুগ ব্যবস্থা নেয়ার জন্য জোর দাবী জানান।

ক্যাপশনঃ ঘোড়াঘাটে প্রায় শত বছর বয়সের একটি আমগাছ কাটার সময় পুলিশের বাঁধায় বন্ধ।


ঘোড়াঘাটে শত বছর বয়সী আমগাছ কাটা বন্ধ করে দিলো পুলিশ ৷

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Stay Connected

0FansLike
3,912FollowersFollow
0SubscribersSubscribe
- Advertisement -spot_img

Latest Articles