মাদারীপুরের সোহেল দিনে চালাতেন অটো। রাতে করতেন ডাকাতি।

মাদারীপুর জেলা প্রতিনিধি:

মাদারীপুরের ছিলারচর রনজিত দেবনাথ এর বাড়িতে ডাকাতি মামলার আরেক আসামী সোহেল খান(২৫) কে শনিবার গ্রেফতার করেছে সিআইডি মাদারীপুর জেলা পুলিশ। ডাকাত সদস্য সোহেল খান(২৫) মাদারীপুরের ডাসার থানার গুঙিয়াকুল গ্রামের সিদ্দিক খানের ছেলে।গ্রেফতারকৃত ডাকাত সোহেল খান খোয়াজপুর টেকের হাটের ধলু ডাকাতের ভাগ্নি জামাই। সোহেল মাদারীপুর কুলপুদ্দি জলিল পেশকারের বাড়িতে টিনের ঘরে ভাড়া থেকে দিনের বেলা ভাড়ায় হাতকাটা আলমগীর এর অটো চালাতো পাশাপাশি রাতে ধলু ও রাজীব এর সাথে ডাকাতি করতেন। গতকাল শনিবার গোপন সংবাদের ভিত্তিতে সিআইডি মাদারীপুর জেলা পুলিশ অভিযান চালিয়ে শহরের কুলপদ্দিতে তার ভাড়া বাসা হতে ডাকাত সোহেল খান কে গ্রেফতার করেন। পরে জিজ্ঞাসাবাদ শেষে তাকে আজ আদালতে প্রেরন করা হয়েছে।


মাদারীপুরের সোহেল দিনে চালাতেন অটো। রাতে করতেন ডাকাতি।

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Stay Connected

0FansLike
3,912FollowersFollow
0SubscribersSubscribe
- Advertisement -spot_img

Latest Articles