
মোঃ কামরুল হাসান,চট্টগ্রাম জেলা প্রতিনিধি:
মিরসরাইয়ের ইউপি চেয়ারম্যান ফোরামের উদ্যোগে বিদায়ী উপজেলা নির্বাহী অফিসার মিনহাজুর রহমানকে বদলীজনিত কারণে বিদায় সংবর্ধনা দেওয়া হয়েছে।
সোমবার ( ৩১ অক্টোবর) দুপুরে উপজেলা পরিষদ মিলনায়তনে অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন সাবেক মন্ত্রী, আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেন এমপি।
মিরসরাই চেয়ারম্যান ফোরামের সভাপতি কাটাছরা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান রেজাউল করিম চৌধুরী হুমায়ুনের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মায়ানী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মাষ্টার কবির অহাম্মদ নিজামীর সঞ্চালনায় এসময় আরো বক্তব্য রাখেন উপজেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব জসিম উদ্দিন, ভাইস চেয়ারম্যান এম আলা উদ্দিন, উপজেলা আওয়ামী লীগের সভাপতি জাহাঙ্গীর কবির চৌধুরী, সাধারণ সম্পাদক একেএম জাহাঙ্গীর ভূঁইয়া, করেরহাট ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এনায়েত হোসেন, ইছাখালী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নুরুল মোস্তফা, মঘাদিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জাহাঙ্গীর হোসাইন মাষ্টার, জোরারগঞ্জ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান রেজাউল করিম মাষ্টার।
এসময় আরো বক্তব্য রাখেন বিদায়ী উপজেলা নির্বাহী অফিসার মিনহাজুর রহমান।





