যশোর কমিউনিটির উদ্যোগে সুবিধা বঞ্চিত ছাত্রীদের মাঝে স্যানিটারী ন্যাপকিন বিতরণ 

মাসুম বিল্লাহ,ঝিকরগাছা (যশোর) প্রতিনিধি:

“নারীর স্বাস্থ্য সেবা ও সচেতনতামুলক কার্যক্রম” শীর্ষক প্রকল্পের আওতায় যশোরের ঝিকরগাছা উপজেলার বাকঁড়া এসএমপিকে স্কুলে সুবিধাবঞ্চিত মেয়েদের পাশে দাঁড়ালো যশোর কমিউনিটি নামের একটি স্বেচ্ছাসেবী সংগঠন। ১ নভেম্বর ২০২২ (মঙ্গলবার) উক্ত স্কুলের ১২০ জন ছাত্রীর হাতে বিনামূল্যে স্যানিটারী ন্যাপকিন তুলে দেয় সংগঠনের নেতৃবৃন্দ। এছাড়াও যশোর কমিউনিটি ও এসএমপিকে স্কুলের ভেতর একটি সমঝোতা চুক্তি MoU স্বাক্ষরিত হয়েছে।

এস এম পি কে বিদ্যালয়ে অনুষ্ঠিত এক আলোচনা সভায় একজন বিশেষজ্ঞ চিকিৎসক নারীর স্যানিটেশনের গুরুত্ব ও প্রয়োজনীয়তা সম্পর্কে সচেতনতা বাড়াতে ছাত্রীদের সাথে আলোচনা করেন। সম্পূর্ণ নিজস্ব অর্থায়নে যশোর কমিউনিটির আয়োজনে ১২০ জন মেয়ের ১ বছরের স্যানিটারি কিটের দায়িত্ব নিয়েছে সংগঠনটি। প্রতি তিন মাস অন্তর ৩ মাসের জন্য প্রয়োজনীয় কিট তাদের কাছে পৌঁছে দেয়া হবে।

উক্ত অনুষ্ঠানে স্কুলের সকল শিক্ষকবৃন্দের সাথে উপস্থিত ছিলেন যশোর কমিউনিটির সহ-সভাপতি নিবেদিতা দত্ত, সহ-সভাপতি মোঃ জাহিদ, যুগ্ম সাধারণ সম্পাদক ডাঃ কাকলি আলমগীর, সাংগঠনিক সম্পাদক সনজিৎ চক্রবর্তী, সহ সাংগঠনিক সম্পাদক জেবা তাসনিয়া আঁচল, প্রচার সম্পাদক জোনাকি রহমান সহ আরও অনেকে।


যশোর কমিউনিটির উদ্যোগে সুবিধা বঞ্চিত ছাত্রীদের মাঝে স্যানিটারী ন্যাপকিন বিতরণ 

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Stay Connected

0FansLike
3,912FollowersFollow
0SubscribersSubscribe
- Advertisement -spot_img

Latest Articles