
প্রসেনজিত বড়ুয়া,উখিয়া (কক্সবাজার) প্রতিনিধি:
বৌদ্ধদের অন্যতম ধর্মীয় অনুষ্ঠান দানোত্তম শুভ কঠিন চীবর দান সম্পন্ন হয়েছে উখিয়া উপজেলা আওতাধীন রত্নাপালং ইউনিয়নের আওতাধীন মধ্যরত্না রত্নাংকুর বৌদ্ধ বিহারে। ১.১১.২০২২ইং রোজ মঙ্গলবার সকালে শত শত মানুষের আগমনের সাথে অনুষ্ঠিত হয়েছিল সংঘদান এই সময় উপস্থিত ছিলেন উখিয়ার গুরু ভান্তে কুশলায়ন ভিক্ষু, জ্যোতিসেন ভিক্ষু, জ্যোতি প্রিয় ভিক্ষু, মধ্যরত্না রত্নাংকুর বৌদ্ধ বিহারের অধ্যক্ষ জ্যোতি প্রজ্ঞা ভিক্ষু সহ প্রায় ৪০ জনেরও বেশি ভিক্ষু সংঘ উপস্থিত ছিলেন। এছাড়াও সাতশো মানুষদের জন্য ছিল ভোজনের আয়োজন।
দুপুর বেলায় আয়োজন হয় দানোত্তম শুভ কঠিন চীবর দান এই সময় উপস্থিত ছিলেন উখিয়া সংঘরাজ ভিক্ষুর সভাপতি ধর্মপাল ভিক্ষু সহ উপস্থিত ছিলেন প্রায় ৩০ জনেরও অধিক ভিক্ষু সংঘ ও শত শত মানুষের ঢল। সঞ্চলনায় ছিলেন মধ্যরত্না রত্নাংকুর বৌদ্ধ বিহারের অধ্যক্ষ জ্যোতি প্রজ্ঞা ভিক্ষু আরোও উপস্থিত ছিলেন ২নং রত্নাপালং ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও উখিয়া উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক নুরুল হুদা এইসময় তাকে পুষ্প ও ক্রেস্ট দিয়ে বরণ করে নিয়েছেন মধ্যরত্না রত্নাংকুর বৌদ্ধ বিহারের পক্ষ থেকে এবং তিনি অসুস্থতার কারণে বেশিক্ষণ বক্তব্য দিতে না পারলেও স্বল্প সময়ে কিছু গুরুত্বপূর্ণ কথা বলেছেন ও ইউনিয়ন পরিষদের পক্ষ থেকে মন্দিরের উন্নয়নের জন্য ২ লক্ষ টাকা অনুদান দেওয়ার ঘোষণা দিয়েছেন।
সারাদিন ধর্মীয় আনন্দে মেতে ছিল বৌদ্ধ জাতি, মানুষের আগমন ছিল চোখে পড়ার মতো, ধর্মীয় নিয়মনীতি ধারাই সুন্দর সুশৃঙ্খল ভাবে সম্পন্ন হয়েছে এই আয়োজন। বসেছিল মেলাও ছিল বিভিন্ন রকম খাবারের দোকান সহ দোলনা আরোও হরেকরকম দোকান পাঠ।





