ঝিকরগাছায় জেল হত্যা দিবস উপলক্ষে আলোচনা ও দোয়া মাহফিল অনুষ্টিত

সুজন মাহমুদ,বিশেষ প্রতিনিধি যশোর:

যশোরের ঝিকরগাছা উপজেলায় মুক্তমঞ্চে আজ ৩রা নভেম্বর বিকালে উপজেলা মেয়র মোস্তফা আনোয়ার পাশা জামাল এর সভাপতিত্বে জেলহত্যা দিবস ও আলোচনা দোয়া মাহফিল অনুষ্টিত হয়েছে। উক্ত জেল হত্যা দিবস উপলক্ষে বিশেষ অতিথির বক্তব্যে উপজেলা আইকন তরুন প্রজন্মের কর্নধর, যুবসমাজের মধ্য মনি, উপজেলা ভাইস চেয়ারম্যান সেলিম রেজা তার বক্তব্যে বলেন,

পঁচাত্তরের ১৫ আগস্ট বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে সপরিবারে হত্যার পর দ্বিতীয় কলঙ্কজনক অধ্যায় এই দিনটি। ১৫ আগস্টের নির্মম হত্যাকাণ্ডের পর তিন মাসের ও কম সময়ের মধ্যে মুক্তিযুদ্ধের অন্যতম বীর সেনানী ও জাতীয় ৪ নেতা সৈয়দ নজরুল ইসলাম, তাজউদ্দিন আহমেদ, এএইচ এম কামারুজ্জামান এবং ক্যাপ্টেন মনসুর আলীকে এই দিনে ঢাকা কেন্দ্রীয় কারাগারের অভ্যন্তরে নির্মমভাবে হত্যা করা হয়।

তিনি বলেন, ‘৩ নভেম্বর, জেলহত্যা দিবস। জাতীয় জীবনে এক শোকাবহ দিন। ১৯৭৫ সালের এই দিনে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ঘনিষ্ঠ সহচর জাতীয় ৪ নেতা সৈয়দ নজরুল ইসলাম, তাজউদ্দীন আহমদ, ক্যাপ্টেন এম. মনসুর আলী ও এ.এইচ.এম কামারুজ্জামান বন্দি অবস্থায় ঢাকা কেন্দ্রীয় কারাগারে স্বাধীনতাবিরোধী ঘাতকচক্রের হাতে নির্মমভাবে শাহাদতবরণ করেন। আমি আজ গভীর শ্রদ্ধার সাথে তাদের স্মরণ করছি।’ জাতীয় ৪ নেতার বিদেহী আত্মার মাগফিরাত কামনা করেন।

অন্যদিকে জাতির কলঙ্কজনক অধ্যায় জেলহত্যা দিবস উপলক্ষে দেয়া এক বাণীতে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, কারাগারের নির্জন প্রকোষ্ঠে জাতীয় ৪ নেতার হত্যাকাণ্ড ছিল জাতির পিতাকে সপরিবারে হত্যার ধারাবাহিকতা। এ ঘৃণ্য হত্যাকাণ্ডের মাধ্যমে স্বাধীনতার পরাজিত শক্তি, দেশবিরোধী চক্র বাংলার মাটি থেকে বাংলাদেশ আওয়ামী লীগের নাম চিরতরে মুছে ফেলে মুক্তিযুদ্ধের চেতনা ধ্বংস এবং বাঙালি জাতিকে নেতৃত্বশূন্য করার অপচেষ্টা চালিয়েছিল।

তিনি জাতীয় ৪ নেতার স্মৃতির প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন এবং তাদের আত্মার মাগফিরাত কামনা করেন। উক্ত অনুষ্ঠানে যারা উপস্থিত ছিলেন ড: মোস্তাফিজুর রহমান মুছা সাবেক সাংগঠনিক সম্পাদক ঝিকরগাছা উপজেলা। এ্যাড: আব্দুল কাদের,সাবেক আইন বিষয়ক সম্পাদক। নাছিমুল হাবিব শিপার, মোর্তজা ইসলাম বাবু,আজহার আলী। আমিনুর রহমান, চেয়ারম্যান গঙ্গানন্দপুর ইউনিয়ন। খায়রুজ্জামান রাসেল, চেয়ারম্যান নির্বাসখোলা ইউনিয়ন,মতিয়ার সর্দার, চেয়ারম্যান শিমুলিয়া ইউনিয়ন। লুবানা তাক্ষী মহিলা ভাইস চেয়ারম্যান সহ বিভিন্ন ইউনিয়ন থেকে আগত সকল স্তরের নেতৃবৃন্দদয় উপস্থিত ছিলেন।


ঝিকরগাছায় জেল হত্যা দিবস উপলক্ষে আলোচনা ও দোয়া মাহফিল অনুষ্টিত

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Stay Connected

0FansLike
3,912FollowersFollow
0SubscribersSubscribe
- Advertisement -spot_img

Latest Articles