উত্তর রনিখাই ইউ/পি যুবলীগের ৯টি ওয়ার্ড কমিটির পরিচিত সভা অনুষ্ঠিত

0
127

মোঃ জামাল উদ্দিন, কোম্পানীগঞ্জ (সিলেট) প্রতিনিধি:

সিলেট জেলার কোম্পানীগঞ্জ উপজেলার উত্তর রনিখাই ইউনিয়ন যুবলীগের অন্তর্গত ৯টি ওয়ার্ডের নবনির্বাচিত কমিটির পরিচিত সভা অনুষ্ঠিত।

আজ শুক্রবার (৪ নভেম্বর ২০২২) স্থানীয় চরাবাজারে ইউনিয়ন যুবলীগের অস্থায়ী কার্যালয়ে এই পরিচিত সভা অনুষ্ঠিত হয়।উত্তর রনিখাই ইউনিয়ন যুবলীগের সভাপতি মোঃ কুদ্দুস মিয়ার সভাপতিত্বে সাধারণ সম্পাদক আব্দুল মজিদের পরিচালনায় নয়টি ওয়ার্ড কমিটির নবনির্বাচিত সভাপতি/সাধারণ সম্পাদকের সাথে পরিচিত সভা হয়।

উক্ত পরিচিত সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, কোম্পানীগঞ্জ উপজেলা যুবলীগের আহবায়ক কমিটির সদস্যে মোঃ আনছার উদ্দীন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন,উত্তর রনিখাই ইউনিয়ন যুবলীগের সহ-সভাপতি মিলাদ হোসেন রঞ্জু।যুগ্ন-সাধারণ সম্পাদক কামরান হোসেন।দপ্তর সম্পাদক লোকমান হোসেন।

এছাড়াও উপস্থিত ছিলেন ১নং ওয়ার্ড যুবলীগের সভাপতি এমরান আহমদ,সাধারণ সম্পাদক রাজু আহমদ।২নং ওয়ার্ড যুবলীগের সভাপতি দেলোয়ার হোসেন,সাধারণ সম্পাদক মুজিবুর রহমান রিটু।৩নং ওয়ার্ড যুবলীগের সভাপতি প্রদিপ মন্ডল খোকা,সাধারণ সম্পাদক এমদাদুর রহমান আজাদ।৪নং ওয়ার্ড যুবলীগের সভাপতি মানিক মিয়া,সাধারণ সম্পাদক মজিবুর রহমান। ৫নং ওয়ার্ড যুবলীগের সাধারণ সম্পাদক ইয়ামিন আহমদ।৬নং ওয়ার্ড যুবলীগের সভাপতি তারেক আহমদ রুমেল।৮নং ওয়ার্ড যুবলীগের সভাপতি আব্দুস সালাম,সাধারণ সম্পাদক আশিক মিয়া।৯নং ওয়ার্ড যুবলীগের সভাপতি আনোয়ার হোসেন, সাধারণ সম্পাদক রিপন বিশ্বাস সহ নেতৃবৃন্দ।


উত্তর রনিখাই ইউ/পি যুবলীগের ৯টি ওয়ার্ড কমিটির পরিচিত সভা অনুষ্ঠিত

Share this news as a Photo Card

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here