
রাকেশ দত্ত আরিয়ান,বিশেষ প্রতিনিধি ফেনী:
ফেনী জেলার সোনাগাজী উপজেলা যুবদলের আহ্বায়ক কারাবন্দি খুরশিদ আলম ভূঞাকে চট্রগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে।
তিনি হার্টে সমস্যাজনিত কারণে শনিবার সকালে ফেনী কারাগারে অসুস্থ হয়ে পড়েন।
ফেনী জেনারেল হাসপাতালে প্রাথমিক চিকিৎসা শেষে তাকে চমেকে প্রেরণ করেন।
উল্লেখ্য; গত ২৯ আগস্ট পুলিশের সাথে বিএনপি কর্মীদের সংঘর্ষের ঘটনায় পুলিশের দায়ের করা দুটি মামলায় খুরশিদ আলম ও তার ভাই সৈয়দ আলম ভূঞা সহ বিএনপির ৩৫ নেতাকর্মী কারাবন্দি রয়েছেন।





